Swarup Biswas
Swarup Biswas

Swarup Biswas : সব মামলা থেকে জামিন পেলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস

Bengal Liberty : সব মামলা থেকে জামিন পেলেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টালিগঞ্জের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তোলাবাজি, শ্লীলতাহানি থেকে আর্থিক প্রতারণা-একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বরূপ। একের পর এক মামলায় জেল হেফাজতে যেতে হয়েছিল তাঁকে। রিজেন্ট পার্ক থানার মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন। মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। অর্থাৎ আপাতত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও মামলাতেই তাঁর জেল হেফাজত নেই (Swarup Biswas)।

Advertisement
Advertisement

নিউ আলিপুরের মামলাতেও জামিন (Swarup Biswas)

নিউ আলিপুর থানায় স্বরূপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং অস্ত্র আইনে মামলা হয়েছিল। সেই মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি। এ বার সেই মামলাতেও জামিন পেলেন স্বরূপ। এই মামলায় এক মহিলা মেকআপ আর্টিস্ট তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। পরে অবশ্য সমাজমাধ্যমে পোস্ট করে ওই মহিলা জানান, তিনি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি।নিউ আলিপুর এবং রিজেন্ট পার্ক থানা মিলিয়ে স্বরূপের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে রিজেন্ট পার্ক থানার মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। ফলে মঙ্গলবারের জামিনের পর পাঁচটি মামলাতেই তাঁর জামিন হয়ে গেল।

Advertisement
Advertisement

রিজেন্ট পার্কের তিন মামলাতেও জামিন (Swarup Biswas)

রিজেন্ট পার্ক থানায় স্বরূপের বিরুদ্ধে তিনটি আর্থিক দুর্নীতির মামলা হয়েছিল। একটি মামলায় তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। অন্য একটি মামলায় পুলিশি হেফাজতে ছিলেন তিনি। তৃতীয় মামলাতেও তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল পুলিশ।জেল হেফাজতে থাকা অবস্থায় ওই তৃতীয় মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করার আবেদন করা হয়েছিল। অর্থাৎ, একটি মামলায় জেলে থাকা অভিযুক্তকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি ৩০ জুন হওয়ার কথা জানিয়েছিলেন বিচারক। তবে শেষ পর্যন্ত রিজেন্ট পার্ক থানার মামলাগুলিতেও জামিন পেয়েছেন স্বরূপ। আর মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলায় জামিন মেলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাতেই জামিন সম্পূর্ণ হল।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/12/netaji-subhash-chandra-bose-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury