Bengal Liberty: স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ আধিকারিকদের বিশেষ সম্মানিত করতে চলেছে রাজ্য সরকার। আগামী শনিবার, ৮০তম স্বাধীনতা দিবসে মোট ১৪ জন IPS আধিকারিককে মুখ্যমন্ত্রীর পদক প্রদান করা হবে (West Bengal Police)। কর্তব্যে বিশেষ অবদানের জন্য তারা সম্মানিত হবেন রাজ্য সরকারের তরফ থেকে। এই পুলিশ আধিকারিকদের মধ্যে ছয় জন পাবেন ‘অসামান্য পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর পদক’, আর আট জনকে দেওয়া হবে ‘প্রশংসনীয় পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর পদক’।

কারা থাকবেন এই তালিকায়? (West Bengal Police)
অসামান্য পরিষেবার স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজকুমার সিংহ, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল অগ্রবাল। স্বাধীনতা দিবসে এই সম্মান তাদের হাতে তুলে দেওয়া হবে। অপরদিকে, প্রশংসনীয় পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সূর্য প্রতাপ যাদব।

পাশাপাশি, এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পুষ্পা, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কর এবং বারুইপুর পুলিশ জেলার সুপার ড. অরবিন্দ কুমার আনন্দও (West Bengal Police)।
আরও খবর
প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কর্তব্যনিষ্ঠা, দক্ষতা পুলিশ আধিকারিকদের এই সম্মানে ভূষিত করা হয়। এই বছরও ধারাবাহিক ভাবে ১৪ জন IPS আধিকারিককে তাঁদের কর্তব্য নিষ্ঠা ও পরিষেবার জন্য সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/13/netaji-4/


