Bengal Liberty : বদলের বাংলায় রেড রোডে নতুন অধ্যায়। ৮০তম স্বাধীনতা দিবসে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর রাষ্ট্রবাদী অভিবাদনের মধ্য দিয়ে ভাষণ শুরু করেন তিনি। অনুষ্ঠানে প্রথমবার স্বাধীনতা দিবসের মঞ্চে ‘বন্দে মাতরম’-এর সুরও বিশেষ তাৎপর্য বহন করে। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জন আইপিএস আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’। এর আগে ভিডিওবার্তায় রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

‘বিকশিত ভারত তখনই সম্ভব, যখন বিকশিত হবে পশ্চিমবঙ্গ’-শুভেন্দু (CM Suvendu Adhikari)
রেড রোডের মঞ্চ থেকে ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নকে সরাসরি যুক্ত করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্ভব হবে, যখন বিকশিত পশ্চিমবঙ্গ সম্ভব হবে।” নবগঠিত সরকারের মূল লক্ষ্য যে রাজ্যের সর্বত্র উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, তাও স্পষ্ট করেন তিনি। কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, মহিলাদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গের অতীত গৌরবও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর ও ঋষি অরবিন্দের মতো মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন তিনি। পশ্চিমবঙ্গকে ‘রাষ্ট্রবাদের মাটি’ হিসেবে উল্লেখ করে বাংলার ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গকে ভারতসেরা করাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই আগামী দিনের সরকারের অগ্রাধিকারের দিকগুলি স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা ও মানুষের প্রত্যাশা পূরণের প্রসঙ্গ। রাজ্যকে তার পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।মুখ্যমন্ত্রীর বার্তা, উন্নয়নের সুফল যেন রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছয়। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার কথা জানিয়ে ভাষণের শেষে তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে ভারতসেরা করে তুলতে হবে।” রেড রোডের মঞ্চে স্বাধীনতা দিবসের এই বার্তায় নতুন সরকারের উন্নয়ন ও রাষ্ট্রবাদী ভাবনার রূপরেখাই স্পষ্ট হয়ে উঠল।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/15/independence-day-2026/


