Sangrami Joutha Mancha
Sangrami Joutha Mancha

Sangrami Joutha Mancha : বকেয়া DA-সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ

Bengal Liberty : সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (DA), নতুন বেতন কমিশনের আওতায় আনা, সরকারি কর্মচারীদের মতপ্রকাশের স্বাধীনতা-সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য সাক্ষাতেরও আবেদন জানানো হয়েছে। কর্মীদের আর্থিক সমস্যা থেকে বদলি নীতি ও ভ্রমণ ভাতা-একাধিক বিষয় তুলে ধরে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে সংগঠন (Sangrami Joutha Mancha)।

Sangrami Joutha Mancha
Sangrami Joutha Mancha

বকেয়া DA, পে কমিশন ও মতপ্রকাশের স্বাধীনতা (Sangrami Joutha Mancha)

সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সরকার পোষিত সংস্থার কর্মীদের বকেয়া DA দ্রুত মেটানো। সংগঠনের দাবি, দীর্ঘদিন বকেয়া থাকায় বহু কর্মী আর্থিক সমস্যায় রয়েছেন। সরকারি কর্মচারী ও সরকার পোষিত সংস্থার কর্মীদের মধ্যে তৈরি হওয়া বৈষম্যও দূর করার আবেদন জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও কলেজের নন-অ্যাকাডেমিক কর্মীদের নতুন পে কমিশনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি TA/DA-র হার বৃদ্ধির আবেদন রয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের অনেক সময় নিজেদের টাকা খরচ করে সরকারি কাজ করতে হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Sangrami Joutha Mancha
Sangrami Joutha Mancha

সরকারি কর্মচারীদের বৈধ মতপ্রকাশের অধিকার নিয়েও সরব হয়েছে সংগঠন। নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখেই সাহিত্য, সংবাদপত্র বা অন্যান্য মাধ্যমে মতপ্রকাশের সুযোগ আরও সহজ করার দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement

এক্সটেনশন অফিসারদের বদলি নীতিতেও পরিবর্তনের দাবি (Sangrami Joutha Mancha)

একই সঙ্গে এক্সটেনশন অফিসারদের দীর্ঘদিন একই ব্লকে পোস্টিং থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, অনেক অফিসার ১৫-২০ বছর বা তারও বেশি সময় একই ব্লকে কর্মরত থাকেন। নিজের জেলা থেকে দীর্ঘদিন দূরে থাকার ফলে তাঁদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার মুখে পড়তে হয়। তাই নিজের জেলায় পোস্টিং, দুর্গম বা ভৌগোলিক ভাবে বিচ্ছিন্ন এলাকায় কর্মরত থাকা এবং দীর্ঘদিন একই ব্লকে থাকার বিষয়গুলি বিবেচনা করে বদলি নীতি কার্যকর করার আবেদন জানানো হয়েছে।

Advertisement
Advertisement

এই সমস্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদলকে সাক্ষাতের সুযোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে। সংগঠনের আশা, কর্মীদের সমস্যাগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/17/bjp-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury