Congress

Subhankar Sarkar: আনিসুর রহমান ও আবু সুফিয়ানের শেষকৃত্যে পাশে কংগ্রেস নেতৃত্ব

Bengal Liberty

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। শনিবার স্বাধীনতা দিবসের রাতেই নাগাদি এলাকায় তাঁদের উপর গুলি ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়। কল্যাণী AIIMS-এ ময়নাতদন্তের পর সোমবার তাঁদের মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে শোকাচ্ছন্ন পরিবেশে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Subhankar Sarkar

দু’জনকে শেষ শ্রদ্ধা

ময়নাতদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, আনিসুর রহমান ও আবু সুফিয়ানের শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন মিলেছে। সূত্রের দাবি, দু’জনের শরীরেই ২১টির বেশি বুলেট ইনজুরি রয়েছে। হামলায় ছররা গুলি এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টিও প্রাথমিকভাবে সামনে এসেছে।

শুভঙ্কর সরকারের উপস্থিতি

এই জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নিহতদের বাড়ি ও শেষকৃত্যের স্থান ঘিরে মোতায়েন রয়েছে পুলিশ। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছে। স্বাধীনতা দিবসের রাতে একই পরিবারের বাবা ও ছেলেকে এভাবে গুলি করে খুনের ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেন এবং কারা এই হামলা চালাল, হামলার নেপথ্যে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনও কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury