Bar Council
Bar Council

Calcutta High court : মসজিদ থেকে মাইক খোলার মামলা খারিজ হাই কোর্টের

Bengal Liberty : রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে লাউডস্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High court )। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে। পুলিশের মৌখিক নির্দেশের ভিত্তিতে আদালত কোনও নির্দেশ দিতে পারে না বলেও স্পষ্ট করেছে বেঞ্চ। পাশাপাশি, সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করেই মামলা করা হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে (Calcutta High court)।

Advertisement
Advertisement

কী জানাল আদালত? (Calcutta High court)

মামলাকারীর অভিযোগ ছিল, কোনও আইনি নোটিস ছাড়াই বিভিন্ন ধর্মীয় স্থান থেকে জোর করে লাউডস্পিকার খুলে নেওয়া হচ্ছে। এই প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেন আইনজীবী দানিশ ফারুকী। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে মামলাটি গ্রহণ করেনি হাই কোর্ট। বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশের ভিত্তিতে আদালত কোনও নির্দেশ দিতে পারে না। মামলার ভিত্তি হিসেবে সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করা হয়েছে বলেও আদালত জানায়।

এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আদালত। মামলায় প্রায় চার হাজার মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার কথা বলা হলেও, সেগুলির অধিকাংশই এই মামলায় পক্ষভুক্ত হয়নি বলে জানিয়েছে হাই কোর্ট। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যও আদালতের সামনে আসেনি। এই কারণগুলির ভিত্তিতেই মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

Advertisement
Advertisement

মসজিদ থেকে ৪২০৩টি লাউডস্পিকার খোলা হয়েছে! (Calcutta High court)

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যজুড়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে পাঁচ হাজারেরও বেশি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থানকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫২৯৯টি লাউডস্পিকার খোলা হয়েছে। এর মধ্যে মসজিদ থেকে খোলা হয়েছে ৪২০৩টি। অন্যান্য ধর্মীয় স্থান থেকে খোলা হয়েছে ১০৯৬টি লাউডস্পিকার।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/18/sankar-ghosh-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury