Baruipur
Bengal Liberty : বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Baruipur)। পরিবারের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষেই গুরুতর আহত হন বাপি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Baruipur)।

বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ পরিবারের (Baruipur)
পরিবারের দাবি, বাপি প্রামাণিক দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। বিজেপি করার কারণে প্রায় এক দশক তাঁকে ঘরছাড়াও থাকতে হয়েছিল বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই হামলা চালানো হয়েছে। ঘটনার পিছনে তৃণমূলের দুষ্কৃতীদের হাত রয়েছে বলেও অভিযোগ পরিবারের।

তদন্তে পুলিশ (Baruipur)
অন্যদিকে, পুলিশের প্রাথমিক বক্তব্য ভিন্ন। পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয়। পরে তা মারামারিতে গড়ায়। সেই সংঘর্ষেই গুরুতর আহত হন বাপি প্রামাণিক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টাও চলছে।
আরও পড়ুন :
CJP : প্রতিশ্রুতি কাগজে কলমেই স্থগিত! সোমবারই কি ফের আন্দোলনের ডাক সিজপির?

