Sharadwat Mukherjee
Bengal Liberty : সরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পরের ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট চিকিৎসক আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না (Sharadwat Mukherjee)। সরকারি মেডিক্যাল কলেজের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য নিয়মে বড় বদল এনেছে স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। এবার এই প্রাইভেট প্র্যাকটিস নিয়েই যুক্তি দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, এখনও কেউ চাকরি ছেড়ে বেরিয়ে যাননি। একইসঙ্গে সরকারি হাসপাতালের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই ৭২ ঘণ্টার নিয়ম আনা হয়েছে (Sharadwat Mukherjee)।

‘সরকারি চিকিৎসা পরিষেবা ফ্রি নয়, জনগণের টাকাতেই চলে’, বলেন স্বাস্থ্যমন্ত্রী (Sharadwat Mukherjee)
নতুন নির্দেশ অনুযায়ী, কোনও রোগী সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে পরবর্তী দু’দিন-অর্থাৎ মোট ৭২ ঘণ্টা-সংশ্লিষ্ট চিকিৎসক কোনও ধরনের বেসরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু কেন এমন কড়াকড়ি? স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকেরা যে পরিষেবা দেন, তার জন্য সরকার তাঁদের বেতন দেয়। সেই অর্থ আসলে জনগণের করের টাকা। তাই জনগণকে অবহেলা করার সুযোগ নেই।
তাঁর কথায়, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখার দায়িত্ব সরকারের। সেই কারণেই এই নতুন নিয়ম। ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার প্রসঙ্গে তাঁর যুক্তি, সিনিয়র চিকিৎসকদের অভিজ্ঞতা রোগীর চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় দিনের পর যদি তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে যান এবং রোগীর দায়িত্ব মূলত রেজিস্ট্রার, রেসিডেন্ট বা আরএমও-কাম-ক্লিনিক্যাল টিউটরদের হাতে থাকে, তাহলে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই রোগীর স্বার্থেই সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে এই নিয়ম। তবে ৭২ ঘণ্টার নিয়মকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বুঝে পরবর্তী সময়ে নিয়মে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে ক্লিনিক্যাল বিভাগের ক্ষেত্রে আলাদা নির্দেশিকা আসবে বলেও জানিয়েছেন তিনি।

কবে প্রকাশিত হবে সংশোধিত নির্দেশিকা? (Sharadwat Mukherjee)
অন্যদিকে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথলজি, ফরেনসিক মেডিসিন এবং মাইক্রোবায়োলজির মতো নন-ক্লিনিক্যাল বিষয়গুলি এই নিয়মের আওতার বাইরে রাখা হবে বলে জানিয়েছেন শারদ্বত। তাঁর দাবি, সংশোধিত নির্দেশিকা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশ অনুযায়ী, হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক ও অধ্যাপকদের নির্দিষ্ট সময় হাসপাতালে পরিষেবায় যুক্ত থাকতে হবে। রোগীর ভর্তি-পরবর্তী প্রথম ৪৮ ঘণ্টায় ঘনিষ্ঠ পর্যবেক্ষণের প্রয়োজন থাকলেও, প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞার সময়সীমা ৭২ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, সপ্তাহে নির্দিষ্ট ৭২ ঘণ্টা পর্যন্ত তাঁরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। রোগী পরিষেবার স্বার্থে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, ডিরেক্টর ও সুপারদের কাছে তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন :
Jaleswar Local: যাত্রী দুর্ভোগে ট্রেন চালাতে বাধ্য রেল! বেঙ্গল লিবার্টির খবরেই কাজ

