Bengal Liberty
রাজ্য পালাবদলের পরেই জোরকদমে চলছে(Suvendu Adhikari)ডাবল ইঞ্জিনের সরকার। যা গত ১৫ বছরে হয়নি, সেই পরিকল্পনাগুলি একে একে বাস্তবের রূপে রূপান্তরিত হচ্ছে। প্রতিটি বিভাগেই ছোটো থেকে বড় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই এগিয়ে চলেছে সরকার। ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তা ১০০ দিনের মধ্যেই করে দেখিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার।

এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নতুন পরিকল্পনা। ক্রীড়া দিবসের দিনেই এক গুচ্ছ নতুন পরিকল্পনার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে এক নয়, দুই নয়, একসঙ্গে ১৪৭ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। খেলার বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং বাংলার নাম বিশ্বের দরবারে আলোকিত করেছেন, তাঁদেরকেই সম্মানীর সঙ্গে পর্যাপ্ত সম্মানের সঙ্গেই ভূষিত করল রাজ্য সরকার। এ ছাড়াও উত্তরবঙ্গে স্টেডিয়াম, মিনি ইনডোর স্টেডিয়াম প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সঙ্গে বাংলার ক্রীড়াবিদরা যে কিছু কম যান না, তাও তিনি সবার সামনে গর্বের সঙ্গে তুলে ধরেছেন।
শুভেন্দু অধিকারীর বিশেষ বক্তব্য(Suvendu Adhikari)
” বাংলায় প্রতিভার অভাব নেই। অভাব রয়েছে পরিকাঠামোর, সহযোগিতার, উৎসাহ এবং সঠিক ব্যবস্থাপনার। আর এর ফলেই বিগত কয়েক বছর ধরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গ থেকে যে কোনও খেলায় প্রতিনিধিত্বকারীর হার কমেছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় মেধা, একাগ্রতা থেকে শুরু করে নিষ্ঠা বরাবর থাকলেও সেই প্রতিভাকে তুলে ধরার জন্য সরকারিভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। এবার সেই ব্যবস্থার পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।”
আরও খবর

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ পরিকল্পনার ঘোষণা(Suvendu Adhikari)
পশ্চিমবঙ্গে একটি বিশেষায়িত ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০ কোটি টাকা বরাদ্দে উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের আউটডোর স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম-সহ বিদ্যমান ক্রীড়া পরিকাঠামো উন্নত করার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে সমস্ত বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়ন করা হবে। প্রতি স্টেডিয়ামের জন্য বরাদ্দ ৫ কোটি টাকা। এ ছাড়াও নতুন রূপে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়ামকে আপডেট করা হবে।
ক্রীড়াবিদ এবং ক্লাব সমর্থন(Suvendu Adhikari)
জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়া ক্লাবগুলোকে ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া বিজয়ীদের পুরস্কার অর্থের জন্য ৫০ কোটি টাকার একটি তহবিল গঠন করা। প্রশাসন ক্রীড়া পেশাদার ও ক্রীড়াবিদদের সরাসরি ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অপসারণের ঘোষণা দিয়েছে। ইচ্ছে থাকলে উপায় হয়, এই কথাটি বারংবার প্রমাণিত করেছেন শুভেন্দু অধিকারী। আগামীদিনে বাংলার ক্রীড়াজগত কোনদিকে মোড় নেয়, সেইদিকেই নজর থাকবে। ক্রীড়ামহলের কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিনে এরকম পরিকল্পনার ঘোষণা সত্যিই স্মরণীয় হয়ে থাকল।



