West Bengal weather forecast
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি, কলকাতা: বসন্তের আগমনের আগেই রাজ্যে গরমের দাপট শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী হবে। গত কয়েকদিনের ভোরের হালকা হিমেল ভাবটুকুও এবার উধাও হওয়ার পথে (West Bengal weather forecast)।
কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)

আজ, বুধবার শহর কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি কিছুটা বাড়তে পারে। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)
হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিলেও বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশ থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন আরও স্পষ্ট হবে। হুগলি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে (West Bengal weather forecast)।
আরও পড়ুন (West Bengal weather forecast)-
পারদ চড়ছে বঙ্গে, শীতের বিদায় কি সময়ের অপেক্ষা? (West Bengal weather forecast) কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
ফাল্গুনের শুরুতেই চড়ছে পারদ, শীতের বিদায়ঘণ্টা বাজল কি বঙ্গে? (West Bengal weather forecast) কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পাহাড় সংলগ্ন এই জেলাগুলিতে ভোরের দিকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যার জেরে দৃশ্যমানতা কিছুটা কমাতে পারে। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)।
সমুদ্রে নিম্নচাপের প্রভাব (West Bengal weather forecast)
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে বুধবার। যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের স্থলভাগে পড়ার সম্ভাবনা কম, তবে এর প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশের সম্ভাবনা থাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। চলতি সপ্তাহে এ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত (West Bengal weather forecast)।
