Soham Chakraborty case
Bengal liberty,১৮ ফেব্রুয়ারী, কলকাতা :
টাকা ফেরতের দাবিতে মামলা(Soham Chakraborty case):
বিধানসভা ভোটের ঠিক আগেই আইনি সমস্যায় জড়ালেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেতা শাহিদ ইমাম। শাহিদের দাবি, ২০২১ সালে সোহমের একটি সিনেমা তৈরির জন্য তিনি এই টাকা ধার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও পুরো টাকা ফেরত পাননি তিনি।

হুমকি দেওয়ার অভিযোগ(Soham Chakraborty case):
শাহিদ জানিয়েছেন, ৬৮ লক্ষ টাকার মধ্যে সোহম মাত্র ২৫ লক্ষ টাকা মিটিয়েছেন। বাকি ৪৩ লক্ষ টাকা ফেরত চাইলে সোহমের লোকজন তাঁকে ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। প্রথমে থানায় কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। এখন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Amit Shah arrives in Bengal: ভোটের আগে বঙ্গে অমিত শাহ@SuvenduWB @BJP4India @BJP4India @AmitShah #suvenduadhikari #BJP #amitshah #westbengalelection2026 pic.twitter.com/iSOTr2Eukb
— Bengal Liberty (@bengalliberty1) February 18, 2026
সোহমের বক্তব্য(Soham Chakraborty case):
অন্যদিকে, টাকা নেওয়ার কথা স্বীকার করলেও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোহম। তাঁর দাবি, বর্তমানে বাংলা সিনেমার ব্যবসার অবস্থা ভালো নয়, তাই টাকা মেটাতে কিছুটা সময় লাগছে। তবে নির্বাচনের আগে কেন এই পুরনো বিষয় নিয়ে জলঘোলা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন:
I-PAC মামলায় ফের বিলম্ব, (I-PAC Case Hearing) ১৮ মার্চে শুনানি, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ
