I-PAC Case Hearing
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি: আই-প্যাক সংক্রান্ত মামলার (I-PAC Hearing) শুনানি পুনরায় পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আজ, বুধবার মামলাটি উঠলেও বিচারপতি প্রশান্তকুমার মিশ্র (Justice PK Mishra) এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ফলে ফের তৃতীয়বারের মতো পিছোল শুনানি (I-PAC Case Hearing)।
কেন পিছোল শুনানি (I-PAC Case Hearing)?
এদিন শুনানির শুরুতেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) আদালতে জানান, কেন্দ্রের তরফে একটি কাউন্টার হলফনামা বা পাল্টা হলফনামা দাখিল করা হবে। তবে তা এখনও জমা দেওয়া হয়নি। বুধবারের মধ্যেই হলফনামা পেশ করা হবে বলে জানান তিনি। সেই প্রেক্ষিতেই বেঞ্চ শুনানির দিন প্রায় এক মাস পিছিয়ে দেয় (I-PAC Case Hearing)।
এর আগে ৩ ফেব্রুয়ারি মামলার শুনানি হওয়ার কথা ছিল। সে সময় ইডি (Enforcement Directorate) আদালতের কাছে রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চায় এবং পাল্টা হলফনামা দেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে শুনানি পিছিয়ে ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়। কিন্তু সেদিনও শুনানি হয়নি, কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ ছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার ফের মামলাটির শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু কেন্দ্রের তরফে হলফনামা জমা না পড়ায় আবারও স্থগিত হয় শুনানি (I-PAC Case Hearing)।
শুনানি নিয়ে কল্যাণের প্রশ্ন (I-PAC Case Hearing)

শুনানি শেষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, “এভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কি না, তা নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে ইতিমধ্যেই একটি মামলা চলছে। আমাদের পয়েন্ট অফ মেন্টেনেবিলিটি ছিল। ইডি এভাবে মামলা করতে পারে না। যদি বিষয়টি এতই গুরুতর হয়, তবে আজ হলফনামা দিয়ে শুনানি এগোল না কেন?” কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইডি আদৌ এই মামলাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী কি না, তা নিয়েও সংশয় রয়েছে (I-PAC Case Hearing)।
আরও পড়ুন (I-PAC Case Hearing)
I-PAC Supreme Court Hearing: বারবার পিছোচ্ছে শুনানি, অসুস্থতা নাকি কৌশলী আইনি চাল? বিতর্কে আইপ্যাক মামলা
I-PAC hearing: আজ সুপ্রিম কোর্টে ফের মুখোমুখি শাসক দল ও ইডি
ঘটনার সূত্রপাত (I-PAC Case Hearing)
উল্লেখ্য, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার তদন্তে সম্প্রতি আইপ্যাক (I-PAC) সংস্থার কর্তা প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। সেই সময় প্রতীক জৈনের বাড়ি ও পরে সল্টলেকের অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তদন্তের নামে দলের নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে ইডির বিরুদ্ধে সরব হন তিনি। ঘটনাটি প্রথমে কলকাতা হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় (I-PAC Case Hearing)।
