Gautam Deb Seat Shift
Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। রাজনৈতিক দলগুলিও এখনও প্রার্থীতালিকা প্রকাশ করেনি। তার আগেই নিজের নির্বাচনী লড়াই নিয়ে স্পষ্ট বার্তা দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb Seat Shift)। তিনি জানিয়ে দিয়েছেন, এ বার আর আগের কেন্দ্র ডাবগ্রাম–ফুলবাড়ি থেকে নয়, জন্মভূমি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই ভোটে লড়বেন। এই ঘোষণার পরই কটাক্ষ শানিয়েছে বিজেপি (BJP), তাদের দাবি, “ভয় পেয়েছেন গৌতম (Gautam Deb Seat Shift)।’”
ডাবগ্রাম-ফুলবাড়ি ছেড়ে শিলিগুড়িতে ফেরার ঘোষণা (Gautam Deb Seat Shift)

ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা এলাকায় সম্প্রতি পোস্টার বিতর্ক ঘিরে বিজেপির অন্তর্কোন্দল সামনে এসেছিল। তারই মধ্যে গতকাল, শুক্রবার ওই এলাকায় একটি সভা থেকে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত স্পষ্ট করেন গৌতম দেব। ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধানতলায় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির এক সরকারি অনুষ্ঠান থেকে তিনি জানান, এ বার আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে প্রার্থী হচ্ছেন না (Gautam Deb Seat Shift)।
মেয়রের কথায়, তিনি নিজের জন্মভূমি শিলিগুড়িতেই ফিরে যেতে চান। একই সঙ্গে ডাবগ্রাম-ফুলবাড়িতে তাঁর এবং রাজ্য সরকারের করা উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। তবে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে ওই এলাকায় দলের পরাজয়ের কথাও উল্লেখ করেন গৌতম। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, এতে ব্যক্তিগতভাবে তাঁর কিছু যায় আসেনি, কারণ পরে তিনি শিলিগুড়ির মেয়র হয়েছেন (Gautam Deb Seat Shift)।
বিজেপির কটাক্ষ (Gautam Deb Seat Shift)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গৌতম দেব কোন আসনে লড়বেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জেলা তৃণমূলের অন্দরে আলোচনা চলছিল। সংগঠনও মেয়রের জন্য উপযুক্ত কেন্দ্র নির্ধারণে কাজ করছিল। শেষমেশ সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যেই শিলিগুড়ি থেকে লড়াইয়ের ঘোষণা করেন তিনি (Gautam Deb Seat Shift)।
আরও পড়ুন (Gautam Deb Seat Shift)-
ভোটের মুখে ‘মন্দির রাজনীতি’! উন্নয়ন না ভোটের অঙ্ক? Mahakal Temple Siliguri শিলিগুড়িতে মহাকাল শিলান্যাস ঘিরে প্রশ্নের মুখে তৃণমূল
এমএলএএলএডি তহবিল ব্যবহারে বাধার অভিযোগে অনশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh Hunger Strike against TMC)

গৌতমের এই মন্তব্য ঘিরেই তীব্র কটাক্ষ করেন ডাবগ্রাম–ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় (BJP MLA Shikha Chatterjee)। তাঁর মন্তব্য, গৌতম দেব বুঝে গিয়েছেন যে ওই কেন্দ্র থেকে দাঁড়ালে জয়ী হতে পারবেন না, তাই আগেভাগে সরে যাচ্ছেন। শিখা আরও বলেন, এত দিন ‘খেলা হবে’ স্লোগান দিলেও এখন খেলার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি (Gautam Deb Seat Shift)।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর শিলিগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দেব পুর নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ে জয়ী হন এবং শিলিগুড়ির মেয়র হন। এ বার তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ার পর সেখানকার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মন্তব্য করেন, মানুষ বলছেন- এর আগে ‘দিদি’র কাছে হেরেছেন, এ বার ‘দাদা’র কাছেও হারবেন (Gautam Deb Seat Shift)।
