Sealdah Train Cancelled
Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙার কাজ শুরু হতে চলেছে। সেই কারণে শিয়ালদহ ডিভিশনে বড়সড় পাওয়ার ও ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে। রেল সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি অর্থাৎ আজ, শনিবার রাত ১০:৪০ থেকে ২২ ফেব্রুয়ারি আগামীকাল, রবিবার সকাল ৬:৪০ পর্যন্ত চলবে ব্লক। ফলে দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল ও আংশিকভাবে চলবে (Sealdah Train Cancelled)।
রেলের সিদ্ধান্ত (Sealdah Train Cancelled)-

শনিবার রাত ও রবিবার সকালে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বজবজ, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন রুটে মোট ২২ টি ট্রেন বাতিল হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল (Sealdah Train Cancelled)?
২১ ফেব্রুয়ারি (শনিবার):
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর (আপ-ডাউন)
শিয়ালদহ–ক্যানিং (আপ-ডাউন)
শিয়ালদহ–ডায়মন্ড হারবার (আপ-ডাউন)
শিয়ালদহ–বজবজ (আপ-ডাউন)
২২ ফেব্রুয়ারি (রবিবার):
শিয়ালদহ–সোনারপুর (আপ-ডাউন)
শিয়ালদহ–বারুইপুর (আপ-ডাউন)
শিয়ালদহ–বজবজ (আপ-ডাউন)
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর (ডাউন)
শিয়ালদহ–ডায়মন্ড হারবার (আপ-ডাউন)
শিয়ালদহ–ক্যানিং (আপ)
বজবজ–নৈহাটি (আপ)
নৈহাটি–শিয়ালদহ (ডাউন)
আংশিক ট্রেন চলাচল কিছু জায়গায় (Sealdah Train Cancelled)-

কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল না হয়ে অন্য স্টেশন থেকেও ছাড়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
মূলত বালিগঞ্জ, সোনারপুর রুটের ট্রেন গুলোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বালিগঞ্জ পর্যন্ত/থেকে (Sealdah Train Cancelled)-
বজবজ–শিয়ালদহ (আপ) → বালিগঞ্জে শেষ
শিয়ালদহ–বজবজ (ডাউন) → বালিগঞ্জ থেকে শুরু
ডায়মন্ড হারবার–শিয়ালদহ (আপ) → বালিগঞ্জে শেষ
শিয়ালদহ–ডায়মন্ড হারবার (ডাউন) → বালিগঞ্জ থেকে শুরু
নামখানা–শিয়ালদহ (আপ) → বালিগঞ্জে শেষ
সোনারপুর পর্যন্ত/থেকে:
লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ (আপ) → সোনারপুরে শেষ
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর (ডাউন) → সোনারপুর থেকে শুরু
ক্যানিং–শিয়ালদহ (আপ) → সোনারপুরে শেষ
শিয়ালদহ–ক্যানিং (ডাউন) → সোনারপুর থেকে শুরু
এই সাময়িক বদল ভবিষ্যতের উন্নতির কথা ভেবেই নেওয়া হয়েছে বলে দাবি রেলের।
নিত্যযাত্রীদের ভোগান্তি আশঙ্কা (Sealdah Train Cancelled)!
দক্ষিণ শাখার হাজার হাজার অফিসযাত্রী ও ছাত্রছাত্রী এই দুই দিনে সমস্যায় পড়তে পারেন। রেলের দাবি, ভবিষ্যতের অবকাঠামো উন্নয়নের স্বার্থেই এই সাময়িক অসুবিধা।
আরও পড়ুন (Sealdah Train Cancelled)-
স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, (Terrible train accident in Spain) মৃত ২১, আহত ৭৩-এর বেশি
দীর্ঘপথ রেলযাত্রায় বড় সাফল্য, (PM Modi-Vande Bharat Sleeper Train) মোদির হাতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন
যাত্রীদের জন্য সতর্কবার্তা (Sealdah Train Cancelled)-
১. ট্রেনের সঠিক সময়সূচি দেখা
২. অন্য পরিবহন ব্যবস্থার কথা আগেই ভেবে রাখা।
যাত্রীদের ভোগান্তির কথা ভেবে সতর্কবার্তা জারি রেলের।
পার্ক সার্কাসে উন্নয়নকাজের জেরে সাময়িক ট্রেন বিপর্যয়। উন্নয়নের মূল্য কতটা দিতে হবে প্রতিদিনের জীবনে? প্রশ্ন যাত্রীদের (Sealdah Train Cancelled)।

