Bill Gates Jeffrey Epstein controversy
Bengal Liberty, Kolkata:
যৌন অপরাধী Jeffrey Epstein-এর সঙ্গে যোগাযোগ নিয়ে চলা বিতর্কে ফের প্রকাশ্যে মন্তব্য করলেন Bill Gates। তাঁর প্রতিষ্ঠিত Bill & Melinda Gates Foundation-এর কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। সংস্থার এক মুখপাত্র Reuters-কে জানিয়েছেন, ওই বৈঠকে গেট্স স্পষ্ট করেন যা হয়েছে, তার দায় তিনি নিজেই নিচ্ছেন।

বৈঠকে এসে কী বললেন? Bill Gates Jeffrey Epstein controversy
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে The Wall Street Journal দাবি করে, ফাউন্ডেশনের কর্মীদের কাছেও ক্ষমা চেয়েছেন গেট্স। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে তিনি স্বীকার করেছেন এপস্টিনের সঙ্গে দেখা করা এবং সংস্থাকে সেই বিতর্কের সঙ্গে যুক্ত করে ফেলা ছিল একটি বড় ভুল। বৈঠকে গেটস বলেন, “আমি কোনও অন্যায় কাজ করিনি। আমি অন্যায় কিছু দেখিনি।” তিনি আরও জানান, সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তিনি দুঃখিত এবং বিষয়টি নিয়ে দায় এড়াতে চান না।

আগেও অনুতাপ প্রকাশ করেছিলেন Bill Gates Jeffrey Epstein controversy
The Wall Street Journal-এর রিপোর্ট অনুযায়ী টাউন হল বৈঠকে Bill Gates নাকি স্বীকার করেন যে দুই রাশিয়ান মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং পরে সেই বিষয়ে Jeffrey Epstein জানতে পারেন। তবে প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়, ওই সম্পর্কগুলির সঙ্গে এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনও যোগ ছিল না।

তবে এর আগেই এক সাক্ষাৎকারে এপস্টিন প্রসঙ্গে অনুতাপের কথা জানিয়েছিলেন গেট্স, তিনি ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে অনুতাপ প্রকাশ করলেও বেআইনি কাজ বা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন, “ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।” যদিও একই সঙ্গে । মার্কিন বিচারবিভাগীয় দফতরের প্রকাশিত নথি থেকে জানা যায়, এপস্টিন কারাদণ্ড পাওয়ার পরও কয়েক বার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গেট্স। উল্লেখ্য সেদিন ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করতেই সেই বৈঠক হয়েছিল বলে সূত্রের দাবি।
এপস্টিন-যোগ ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। তবে কর্মীদের সামনে দায় স্বীকার এবং সরাসরি বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন বিল গেট্স। আগামী দিনে এই ইস্যু তাঁর ভাবমূর্তি ও সংস্থার কাজে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
