WBIDC fund misuse allegation
WBIDC fund misuse allegation

WBIDC fund misuse allegation: সুপ্রিম কোর্ট নির্দেশিত বৈঠকে ‘অননুমোদিত’ উপস্থিতি? প্রশ্নের মুখে মনোজ পন্ত! প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

Bengal Liberty Desk:

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের উতপ্ত রাজ্য রাজনীতি। এবার সরাসরি প্রশাসনের শীর্ষস্তরকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্তের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।

WBIDC fund misuse allegation
WBIDC fund misuse allegation

কী অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী? WBIDC fund misuse allegation

শুভেন্দু অধিকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে যে বৈঠক হয়েছিল, সেখানে নির্দিষ্ট কয়েকজন শীর্ষ আধিকারিকের উপস্থিতির কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল। তাঁর অভিযোগ, সেই তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্ত ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিরোধী দলনেতার বক্তব্য, অবসরপ্রাপ্ত একজন আধিকারিক হিসেবে তাঁর ওই বৈঠকে থাকার কোনও বৈধতা ছিল না। বর্তমানে তিনি West Bengal Industrial Development Corporation (WBIDC)-এ দায়িত্বে রয়েছেন। শিল্পোন্নয়ন সংস্থার সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলেই দাবি বিরোধী দলনেতার।

WBIDC fund misuse allegation
WBIDC fund misuse allegation

দিল্লি সফর নিয়েও প্রশ্ন WBIDC fund misuse allegation

শুভেন্দু অধিকারীর অভিযোগ, মনোজ পন্ত সম্প্রতি বর্তমান মুখ্যসচিবের সঙ্গে দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন এবং সেই সফরের খরচ বহন করেছে WBIDC। তাঁর প্রশ্ন, শিল্পোন্নয়নের জন্য গঠিত একটি কর্পোরেশনের অর্থ কীভাবে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত আইনি বিষয়ে ব্যয় হতে পারে?

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে তিনি কেন্দ্রীয় সতর্কতা কমিশন ও রাজ্য সতর্কতা কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন। তাঁর অভিযোগ, জনসাধারণের অর্থের অপব্যবহার হয়েছে এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চলছে। তবে রাজ্য সরকার বা মনোজ পন্তের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury