Mohun Bagan defeats Mohammedan SC
Bengal Liberty, কলকাতা ১ মার্চ ২০২৬ :
অপ্রতিরোধ্য, সত্যিই অপ্রতিরোধ্য! শনিবারের আইএসএলের মিনি ডার্বিতে মোহনবাগানের(Mohun Bagan defeats Mohammedan SC) সামনে টিকতেই পারল না হীরা মণ্ডলরা। ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয়ী হলো সের্গিও লোবেরার ছেলেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গি নেয় দুই শিবির। ম্যাচের ১ মিনিটের মধ্যেই কর্নার আদায় করে নেয় মোহনবাগান। সুযোগ কাজে না লাগালেও আক্রমণ-প্রতি আক্রমণ চলতেই থাকে।
তারপর সবাইকে অবাক করে ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল তুলে নেয় সাদা-কালো ব্রিগেড। হেডে গোল করেন তরুণ খেলোয়াড় লালথানকিমা রালতলুঙ্গা। তখন এক গ্যালারিতে উন্মাদনা, আরেক গ্যালারিতে মুখ গম্ভীর।
তার ঠিক ১০ মিনিটের মধ্যেই গোল শোধ করে সবুজ-মেরুন ব্রিগেড। গোল করেন রোবসন দা সিলভা। পরপর দুই গোলের পরেই কিছুটা ঝিমিয়ে পড়ে মেহরাজ উদ্দিনের ছেলেরা। ২-১ স্কোরলাইনে চরম মেজাজে মোহনবাগান।

তারপর বাকিটা যেন ছেলেখেলা। ৩৫ মিনিটে ডান পায়ের শটে গোল তুলে নেন ম্যাকলারেন। প্রথমার্ধেই ম্যাচ প্রায় শেষ। চলতি আইএসএলে এমন উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ খুব কমই দেখা গেছে। ৩-১ গোলে এগিয়ে সবুজ-মেরুন। প্রায় ৩০,০০০ দর্শকের সমাগম—দুই গ্যালারির ছবিটা সম্পূর্ণ আলাদা। এক গ্যালারিতে বাধ না মানা উচ্ছ্বাস, আরেক গ্যালারি শান্ত প্রতীকের মতো দাঁড়িয়ে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণতক মোহনবাগান(Mohun Bagan defeats Mohammedan SC):
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। ২৭টি শট, তার মধ্যে ১১টি শট অন টার্গেট—তাতেই বোঝা যাচ্ছে কতটা তীব্র আক্রমণ শানিয়েছে কামিন্স, ম্যাকলারেনরা।
৬২ মিনিটে অভিষেক সিংয়ের অ্যাসিস্টে গোল করেন মানভীর সিং। দুই ‘সিং’-এর যুগলবন্দিতে কুপোকাত সাদা-কালো ব্রিগেড। স্কোর যখন ৪-১ দাঁড়ায়, সেই সময় থেকেই খেলার দখল হারিয়ে ফেলে মহামেডান স্পোর্টিং। নিজেদের স্বাভাবিক খেলা ভুলে যায় হীরা, বোরারা।

দিমিত্রীর আগমন(Mohun Bagan defeats Mohammedan SC):
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন দিমিত্রি পেত্রাতোস। সুযোগ তৈরি করে কাজে লাগান। ৭০ মিনিটে চোখধাঁধানো দূরপাল্লার শটে চমৎকার গোল তুলে নেন দিমিত্রি। গোলের পর ইউএফসি ফাইটার Conor McGregor-এর মতো ওয়াক করতেও দেখা যায় তাঁকে।
পুরো ম্যাচ শেষে একটা কথা খুব পরিষ্কার—মোহনবাগানকে হারাতে পারে একমাত্র মোহনবাগানই। এই দল এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে আরও একটি ট্রফি জয় শুধুই সময়ের অপেক্ষা। দেখা যাক, অপ্রতিরোধ্য সবুজ-মেরুনকে কোন দল টেক্কা দিতে পারে।

India vs Zimbabwe: সেমি ফাইনালের পথে এক ধাপ এগোল ভারত | T20 World Cup | Bengal Liberty #indiavszimbabwe #T20WorldCup #T20WorldCup2026 #BengalLiberty pic.twitter.com/qE5FUtu2My
— Bengal Liberty (@bengalliberty1) February 26, 2026
পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষ(Mohun Bagan defeats Mohammedan SC):
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরের ম্যাচগুলোতে কঠিন পরীক্ষার সামনে লোবেরার ছেলেরা।
৬ মার্চ মুখোমুখি হবে ওডিশা এফসি।
১৪ মার্চ মেগা ম্যাচ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
২০ মার্চ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামবেন দিমিত্রিরা।
পরপর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। সমর্থকদের আশা, পরের তিনটি ম্যাচ থেকে ৯ পয়েন্ট ঘরে তুলতে পারবে কি সবুজ-মেরুন? নাকি আটকে যাবে বিজয়রথ? চোখ থাকবে সেদিকেই।
আরও পড়ুন :
ICC T20 England Vs New Zealand: ইংল্যান্ডের কাছে হেরে সেমি ফাইনালের রাস্তা কঠিন করলো নিউজিল্যান্ড!

