EC Set to meeting
Bengal Liberty, Kolkata: প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আরও গতি পেল। শনিবার তালিকা প্রকাশের পর প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়িয়েছে ভারতের নির্বাচন কমিশন (EC Set to meeting)। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও তার আগেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কমিশন।
সম্ভব্য, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আগামিলের বৈঠক সেই জল্পনাকে আরও এক ধাপ এগিয়ে দিল।

নিরাপত্তা ও বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক (EC Set to meeting)
জানা গেছে, আগামীকাল, সোমবার সকালে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা। বিকেলে আবার পৃথক বৈঠক হবে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে। ভার্চুয়াল এই বৈঠকে মূলত রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ এবং নির্বাচনের সময় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
Sukanta Majumdar: বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য প্রার্থীরা@SuvenduWB @BJP4India @BJP4Bengal @DrSukantaBJP @JPNadda @bengalliberty#bengalliberty #JPnadda #suvenduadhikari #BJP pic.twitter.com/OMssUjPsYM
— Bengal Liberty (@bengalliberty1) March 1, 2026
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে টহল ও রুটমার্চের পরিকল্পনা করা হচ্ছে। ভোটের আগে যাতে কোথাও ভীতির পরিবেশ বা অস্থিরতা তৈরি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানাগুলির সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে।

ভোটার তালিকায় বড় পরিবর্তন (EC Set to meeting)
উল্লেখ্য, গতকাল, শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারবিভাগীয় পর্যবেক্ষণে রয়েছে, যা বিচারকেরা খতিয়ে দেখছেন। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।
এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। অন্যদিকে, ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম যুক্ত হয়েছে এবং ৮ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৭১ জন।

