ED Recalls Partha and Arpita
Bengal Liberty Desk, ২ মার্চ, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ ৩ বছর ৩ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত থেকে জামিন পেয়ে বর্তমানে জেলের বাইরে থাকলেও পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিপদ এখনই কাটছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, দোল উৎসবের পরেই তাঁদের পুনরায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দোলের পর আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হতে পারে পার্থ-অর্পিতাকে (Partha-Arpita ED Summons)।
তদন্তে নতুন মোড় (Partha-Arpita ED Summons)-

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে CBI-এর SSC এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে SSC দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।
গত বছর নভেম্বর মাসে বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেয়ে হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতে ফেরেন পার্থ। বাড়ি ফিরে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশে চিঠিও লেখেন বিধায়ক। তদন্তকারীরা মনে করছেন, নিয়োগ দুর্নীতির টাকার উৎস এবং সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, সে বিষয়ে আরও অনেক তথ্য তাঁদের কাছে অস্পষ্ট। বিশেষ করে উদ্ধার হওয়া ওএমআর শিট এবং ভুয়া প্রার্থীদের তালিকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ফের মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি (Partha-Arpita ED Summons)।
ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুন (Partha-Arpita ED Summons)-
Partha Chatterjee explosive statement: বই লিখবেন পার্থ চট্টোপাধ্যায় — নীরবতা ভাঙার ইঙ্গিত, তবে কি অস্বস্তিতে পড়বে এবার তৃণমূল শাসক শিবির?
জেল থেকে ফিরেই ‘পদোন্নতি’! (Partha Chatterjee Assembly Committee) বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, কটাক্ষ শুভেন্দুর
রাজনৈতিক মহলে গুঞ্জন (Partha-Arpita ED Summons)!

জেল থেকে মুক্তির পর পার্থ চট্টোপাধ্যায় ইদানীং নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই জনসংযোগ বৃদ্ধি এবং রাজ্য সরকারের ‘ভাতা’ নীতির সমালোচনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরই মাঝে ইডির এই নতুন তৎপরতা তাঁর নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

