PM Modi Phone Call To Oman-Kuwait
Bengal Liberty Desk, ৩ মার্চ, নয়াদিল্লি: ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় বসবাসকারী

ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আজ, মঙ্গলবার ওমান ও কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে আলাদাভাবে এই ফোনালাপ করেন তিনি (PM Modi Phone Call To Oman-Kuwait)।
Had a productive telephone conversation with Crown Prince of Kuwait, H.H. Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Mubarak Al-Sabah. India condemns violation of Kuwait’s sovereignty and territorial integrity and stands with its people in this difficult hour.
We underscored the…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026
কী আলোচনা হল (PM Modi Phone Call To Oman-Kuwait)?
Spoke with my brother, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar. We stand firmly in solidarity with Qatar and strongly condemn any violation of its sovereignty and territorial integrity. We emphasized the urgent need to restore peace and stability in the region…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওমান ও কুয়েতের ওপর হওয়া সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলোচনায় প্রধান গুরুত্ব পেয়েছে সেখানে বসবাসকারী প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, বিদেশে থাকা ভারতীয়দের রক্ষা করা তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার।
কূটনৈতিক তৎপরতা (PM Modi Phone Call To Oman-Kuwait)-

গত ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল, সৌদি আরব, জর্ডান এবং বাহরাইন-সহ পশ্চিম এশিয়ার মোট আটটি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এদিনের আলোচনায় ওমান ও কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা করেছেন মোদি। যুদ্ধের বদলে আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ওমান ও কুয়েতে আটকে পড়া ভারতীয়দের সব ধরনের সাহায্য দেওয়ার জন্য ভারতীয় মিশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন (PM Modi Phone Call To Oman-Kuwait)-
PM Modi Netanyahu Phone Call: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ছায়া, দ্রুত সংঘাত বন্ধের জন্য নেতানিয়াহুকে ফোন মোদির!
Kashmir Protests on Khamenei Death: খামেনেই হত্যার জেরে উত্তাল কাশ্মীর, শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জারি ট্রাফিক বিধিনিষেধ
প্রেক্ষাপট (PM Modi Phone Call To Oman-Kuwait)
আমেরিকা ও ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পর গোটা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আকাশপথ বন্ধ হওয়া এবং তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কায় ভারতের এই কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
