South Africa vs New Zealand T20
Bengal Liberty, কলকাতা :
টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড বুধবার হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে টগবগ করছে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স জোর লড়াই কেউ এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না।
একদিকে প্রতিযোগিতার অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা, যারা হট ফেভারিট ভারতকে হেলায় হারিয়েছে। আবার গ্রুপ-D-তে নিউজিল্যান্ডকেও খুব সহজেই পরাজিত করেছে। অন্যদিকে স্যান্টনার বাহিনী, যারা চলতি প্রতিযোগিতায় মোটামুটি ফর্মে রয়েছে। একমাত্র আয়োজক দেশ শ্রীলঙ্কাকে নিশ্চিতভাবে (convincingly) হারানো ছাড়া বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতার অভাব দেখা গেছে।

এই মাঠেই হয়েছিল পটাবর্তন আবার এই মাঠেই হয়েছিল স্বপ্ন ভঙ্গ (South Africa vs New Zealand T20)
১০এই নভেম্বর ১৯৯১ দক্ষিণ আফ্রিকা তে তখন মারাত্মক রাজনৈতিক পরিস্তিতি চরম সীমানায় পৌঁছেছে সেই সময় ভারতের হাত ধরে আবারো ক্রিকেট এ ফিরে আসে প্রোটিস বাহিনী।ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ খেলা হয়েছিল এই ইডেন গার্ডেন্স কলকাতায় সেই ম্যাচ ভারত জিতলেও পরে মধুর প্রতিশোধ নেই প্রোটিসরা। এমনকি ১৯৯২ এর সেমিতে কোয়ালিফাই করার ভিত এই ১৯৯১ এর ১০ নভেম্বর এর ম্যাচের গড়ে দিয়েছিলো
যে দল জিতবে, সেই দল ফাইনালের টিকিট নিশ্চিত করবে। ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও প্রোটিয়াসরা। সেবার মিলারের একা লড়াই সত্ত্বেও জয় অধরাই রয়ে গিয়েছিল। স্বপ্নের ফর্মে থাকা মার্করামরা কি পারবেন সেমির কাঁটা দূর করতে? জানা যাবে খুব তাড়াতাড়ি।

সেমির কাঁটা প্রোটিয়াসদের সামনে (South Africa vs New Zealand T20)
পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালের সম্পর্ক অত্যন্ত নিষ্ঠুর ও বেদনাদায়ক। ১৯৯২ সালে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতি ব্যবহারের ফলে ইংল্যান্ডের কাছে ১ বলে ২২ রান সমীকরণে হেরে যায় তারা।
তারপর ১৯৯৯ সালের সেমিফাইনাল—হাতের মুঠোয় থাকা ম্যাচ ফস্কে যায়। ৩ বলে ১ রান করতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। অ্যালান ডোনাল্ড রান আউট হন, ম্যাচ টাই হয় এবং অস্ট্রেলিয়া ফাইনালে প্রবেশ করে।
তারপর ২০০৭, ২০১৫, ২০২৩—প্রত্যেক আইসিসি প্রতিযোগিতায় হৃদয়ভাঙা পরাজয়। সাল, তারিখ, দল বদলেছে, কিন্তু ফলাফল একই। পারবেন কি প্রোটিয়াসরা সেমিফাইনালের অভিশাপ দূর করতে?
ফাইনাল খেলার সুযোগ রাঁচিন্ডের সামনে (South Africa vs New Zealand T20)
অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দলও একসময় সেমিফাইনালের অভিশাপ বয়ে বেড়াত। কিন্তু ২০০৭ ও ২০১১-র পর ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে সেমির দরজা ভেঙে ফাইনালে প্রবেশ করেছে তারা, যদিও সেখানেও হারতে হয়েছে।
এখন দেখার, ৮ মার্চ শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন দল ফাইনাল খেলতে নামে।
