Saudi Arabia Warning to Iran
Saudi Arabia Warning to Iran

Saudi Arabia Warning to Iran : এবার মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন মোড়, ইরানকে সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি সৌদি আরবের

Bengal Liberty, ৮ মার্চ :

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে (Saudi Arabia Warning to Iran)। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার সরাসরি পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিল উপসাগরীয় শক্তিধর দেশ সৌদি আরব। তেহরানের উদ্দেশে স্পষ্ট বার্তা, আর কোনও হামলা সহ্য করা হবে না। প্রয়োজনে সরাসরি জবাব দেবে রিয়াধ। এমনই সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, যিনি সম্প্রতি ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। এর মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত করতে প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Saudi Arabia Warning to Iran)।

Saudi Arabia Warning to Iran
Saudi Arabia Warning to Iran

কূটনৈতিক সমাধানের কথা বললেও কঠোর বার্তা সৌদির (Saudi Arabia Warning to Iran)

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ফোনালাপে সৌদি স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের সঙ্গে সংঘাতের কূটনৈতিক সমাধান চায়। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজন হলে সব রকম সহায়তাও করতে প্রস্তুত রিয়াধ।

তবে একই সঙ্গে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সৌদি জানিয়েছে, তাদের ভূখণ্ড বা উপসাগরীয় অন্য কোনও দেশের উপর যদি ইরান থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে, তাহলে আর নীরব থাকা হবে না। সরাসরি পাল্টা হামলা চালানো হবে তেহরানের উপর।

সৌদি আরও দাবি করেছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তারা বা উপসাগরীয় অঞ্চলের অন্য কোনও দেশ ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকাকে তাদের জমি কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। তাই প্রতিবেশীদের উপর ইরানের হামলা অযৌক্তিক।

Saudi Arabia Warning to Iran
Saudi Arabia Warning to Iran

ক্ষমা প্রার্থনা ইরানের, কিন্তু আমেরিকার সামনে নতি স্বীকার নয় (Saudi Arabia Warning to Iran)

উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ার কোনও দেশের বিরুদ্ধে ইরান হামলা চালাতে চায় না, যদি না সেই দেশ থেকে আগে ইরানের দিকে আঘাত আসে।

এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেই। সূত্রের দাবি,সেই ঘটনার পর থেকেই তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াধ ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে-তবেই যুদ্ধ থামতে পারে। তবে তার জবাবে পেজেশকিয়ান কড়া সুরে বলেছেন, ইরানের আত্মসমর্পণের স্বপ্ন নিয়েই মরতে হবে ট্রাম্পকে।
ফলে কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও সামরিক সমীকরণ যে আরও জটিল হয়ে উঠছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন :

Bangabandhu 7 March Speech: রেসকোর্স ময়দান থেকে স্বাধীনতার ডাক, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালির জাগরণ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury