West Bengal election 2026
Bengal Liberty Kolkata:
ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলা SIR-বিরোধী ধর্না তৃতীয় দিনে পড়ল(Election Commission Full Bench Bengal)। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি, অন্যদিকে একই দিনে কলকাতায় পৌঁছচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলেই শহরে আসবেন চিফ ইলেকশন কমিশনার (CEC)জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ডেপুটি ইলেকশন কমিশনার (DEC) জ্ঞানেশ ভারতী।

গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে ভোটার তালিকা – ধর্মতলায় প্রতিবাদের বহুমাত্রিক রূপ (Election Commission Full Bench Bengal)
ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চে রবিবার সকাল থেকেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের ভিন্ন ছবি। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে মঞ্চে উপস্থিত হন দলের মহিলা নেত্রীরা। থালা-কড়াই বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান রাজ্যের মন্ত্রী ,সহ একাধিক নেতারা।
তবে এই প্রতিবাদের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে SIR প্রক্রিয়া নিয়ে উদ্বেগ। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কাকেই সামনে রেখে তিন দিন ধরে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী । তাঁর স্পষ্ট দাবি, একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই ইস্যুতেই কর্মসূচি ঘিরে তৃণমূলের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে।

কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, নজরে ভোট প্রস্তুতি (Election Commission Full Bench Bengal)
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রবিবার কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলের মধ্যেই শহরে পৌঁছাবেন চিফ ইলেকশন কমিশনার। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন ডেপুটি ইলেকশন কমিশনার । ১০ মার্চ পর্যন্ত রাজ্যে একাধিক বৈঠক ও পর্যালোচনা বৈঠকের সূচি রয়েছে কমিশনের। মূলত ভোটের প্রস্তুতি, প্রশাসনিক পরিকাঠামো এবং নির্বাচনী ব্যবস্থাপনার খুঁটিনাটি খতিয়ে দেখা হবে এই সফরে।
কলকাতায় আসার আগেই চিফ ইলেকশন কমিশনার দাবি করেছেন, SIR প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। তবে এখনও পর্যন্ত ‘আন্ডার অ্যাজুডিকেশন’-এ থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি কমিশন। আর এই অনিশ্চয়তার জায়গাকেই রাজনৈতিক ইস্যু করে তৃণমূল কংগ্রেস আন্দোলনের ময়দানে নেমেছে।
