West Bengal Weather 9 March
West Bengal Weather 9 March

West Bengal Weather 9 March: মেঘলা আকাশ, দুপুরেই নামতে পারে বৃষ্টি—দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা!

Bengal Liberty Desk, ৯ মার্চ, কলকাতা: বসন্তের মাঝপথে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতার আবহাওয়া (West Bengal Weather 9 March)-

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় ০০২.৬ মিমি বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 9 March)-

দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আজ এবং আগামীকাল বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় এই গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন (West Bengal Weather 9 March)-

Weather update 8 March : ভরা বসন্তে হঠাৎ বৃষ্টির ছোঁয়া, বজ্রপাত সহ ঝড়ের সতর্কতা বাংলাজুড়ে

West Bengal Weather 7 March: বসন্তেই খামখেয়ালি আবহাওয়া! আগামীকাল থেকেই রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, জারি হলুদ সতর্কতা

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 9 March)-

উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেখানে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury