BJP 18 Point Demand to EC
Bengal Liberty Desk, ৯ মার্চ, কলকাতা: আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে একগুচ্ছ দাবি পেশ করল রাজ্য বিজেপি। আজ, সোমবার, কমিশনের কাছে জমা দেওয়া ১৮ দফার দাবিপত্রে মূলত রাজ্য পুলিশের ভূমিকা কমিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে (BJP 18 Point Demand to EC)।
ভোট গ্রহণ ও নিরাপত্তা সংক্রান্ত দাবি (BJP 18 Point Demand to EC)-

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, দীর্ঘ ৭-৮ দফায় ভোট না করে খুব অল্প সময়ের মধ্যে একটি বা সর্বোচ্চ দুটি দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলো হলো-
গত তিনটি নির্বাচনে (২০১৯, ২০২১ ও ২০২৪) যেখানে হিংসা হয়েছে বা যেখানে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছে, সেগুলোকে ‘স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করতে হবে।
রাজ্য পুলিশের ওপর নির্ভর না করে অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ শুরু করতে হবে।
ভোট কর্মীদের মধ্যে ৫০ শতাংশ হতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কোনও চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মীকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না।
বুথ ও ভোট প্রক্রিয়া নিয়ে কড়াকড়ি (BJP 18 Point Demand to EC)-

বিজেপি দাবি করেছে যে, প্রতিটি বুথে ওয়েবক্যাম বসানো বাধ্যতামূলক করতে হবে এবং তার লাইভ মনিটরিং-এর সুবিধা প্রার্থীদের দিতে হবে। যদি কোনও কারণে ওয়েবক্যাম খারাপ হয়ে যায়, তবে তৎক্ষণাৎ ভোট বন্ধ করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ভোটারদের শনাক্তকরণের জন্য বুথে ঢোকার আগে একবার এবং ভেতরে একবার— এই দ্বিমুখী চেকিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
পুলিশি ভূমিকা নিয়ে অভিযোগ (BJP 18 Point Demand to EC)!
দাবিপত্রে ‘পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ (West Bengal Police Welfare Organisation)-কে শাসক দলের একটি শাখা হিসেবে অভিযুক্ত করে তা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, এই সংস্থাটি পুলিশ কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে তাঁদের ব্যালট পেপার ছিনিয়ে নেয়।
আরও পড়ুন (BJP 18 Point Demand to EC)-
Gyanesh Kumar Kalighat Temple Protest: মুখ্যমন্ত্রীর পাড়ায় কমিশনারকে ঘিরে বিক্ষোভ, কালীঘাটে উঠল ‘গো ব্যাক’ স্লোগান!
Election Commission Full Bench Bengal : SIR নিয়ে ধর্মতলায় মমতার ধর্না তৃতীয় দিনে, একই দিনে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
গণনা ও এজেন্টদের অবস্থান (BJP 18 Point Demand to EC)
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলের এজেন্টদের বুথের ভেতরে নয় বরং বাইরে বসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভোট গণনাও যেন কেন্দ্রীয় বাহিনীর কঠোর প্রহরায় এবং কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের সমান অংশীদারিত্বে জেলা বা মহকুমা সদরে করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দাবিগুলোর ওপর কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
