TV News TRP Suspension India
Bengal Liberty Desk, ৯ মার্চ: আন্তর্জাতিক সংঘাতের মধ্যে ভারতের সংবাদমাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে টিভি সংবাদমাধ্যমের উপস্থাপনা নিয়ে কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। এই প্রেক্ষাপটে গত ৮ মার্চ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে বলে সূত্রের খবর।
ইরান-ইজরায়েল যুদ্ধ কভারেজে TRP রেটিং স্থগিত (TV News TRP Suspension India)!

আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ইরান ও ইজরায়েল সংঘাতের খবর নিয়ে দেশজুড়ে তুমুল চর্চা চলছে। সেই আবহেই ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের উপর কড়া নিষেধাজ্ঞা দিল ভারত সরকার। অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির খবর পরিবেশন করতে গিয়ে কিছু সংবাদমাধ্যম অতিরঞ্জিত উপস্থাপনা করছে এবং কোথাও কোথাও ভুয়ো বা যাচাইহীন তথ্যও প্রচারিত হচ্ছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে যুদ্ধ সংক্রান্ত সম্প্রচারের ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলগুলির TRP রেটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৮ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একটি নোটিফিকেশন পাঠানো হয়। সরকারের আশঙ্কা, অতিরিক্ত উত্তেজনাপূর্ণ উপস্থাপনার মাধ্যমে TRP বাড়ানোর প্রতিযোগিতায় কিছু চ্যানেল বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
‘অ্যালার্ট সাইরেন’ অপব্যবহার নিয়েও উদ্বেগ (TV News TRP Suspension India)!
সরকারের সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে টেলিভিশন চ্যানেলগুলিতে বারবার “Alert Siren” ব্যবহারের প্রবণতা। অভিযোগ, যুদ্ধ বা ব্রেকিং নিউজ দেখানোর সময় অনেক চ্যানেল বারবার সাইরেন সাউন্ড ব্যবহার করছে, যা দর্শকদের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করছে।
আরও পড়ুন (TV News TRP Suspension India)-
Mojtaba Khamenei: তেহরানের বড় সিদ্ধান্ত, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, নতুন করে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ!
Israel attacks tehran oil refianery: তেহরানের তেল রিফাইনারিতে ইসরায়েলের হামলা, নতুন করে তেলের বাজারে আর কী সমস্যা দেখা দিতে পারে!
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘Alert Siren’ মূলত যুদ্ধকালীন পরিস্থিতি বা অত্যন্ত জরুরি পরিস্থিতির ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। কিন্তু সংবাদ সম্প্রচারে নিয়মিতভাবে এই সাইরেন ব্যবহার করা হলে তার গুরুত্ব ধীরে ধীরে কমে যেতে পারে। ভবিষ্যতে সত্যিকারের জরুরি পরিস্থিতিতে মানুষ যদি এটিকে গুরুত্ব না দেয়, তাহলে তা বড় ধরনের বিপদের কারণ হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আর সেই কারণেই এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার (TV News TRP Suspension India)।
