Kolkata Weather Update 12 March
Bengal Liberty Desk, ১০ মার্চ, কলকাতা: বসন্তের মাঝপথে বঙ্গে আবহাওয়ার বড়সড় ভোলবদল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রমের জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। এর প্রভাবে আজ, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া (West Bengal Weather 10 March)-

আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। এদিন বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 10 March)-
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিমের জেলাগুলোতে ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন (West Bengal Weather 10 March)-
West Bengal Weather 9 March: মেঘলা আকাশ, দুপুরেই নামতে পারে বৃষ্টি—দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা!
Weather update 8 March : ভরা বসন্তে হঠাৎ বৃষ্টির ছোঁয়া, বজ্রপাত সহ ঝড়ের সতর্কতা বাংলাজুড়ে
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 10 March)-
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি জেলাগুলোতে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রা একইরকম থাকবে।
আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘণ্টা এই খামখেয়ালি পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল, বুধবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে পারে, তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
