India Importing Oil from 40 Countries
Bengal liberty desk, ১১ মার্চ: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। তার জেরে হরমুজেই আটকে পড়েছে জ্বালানি তেলবাহী বহু জাহাজ। এই পরিস্থিতিতে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য সঙ্কট রুখতে বিশেষ তৎপরতা শুরু করেছে ভারত সরকার। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, প্রায় ৪০ টি দেশ থেকে বিকল্প বা ঘুরপথে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে (India Importing Oil from 40 Countries)।
হরমুজ প্রণালীর সঙ্কট ও ভারতের দুশ্চিন্তা (India Importing Oil from 40 Countries)!

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী সরু জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বিশ্বের মোট তেল রফতানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ৪০ শতাংশই এই পথ দিয়ে আসে। ইরান ও ইজরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের আবহে এই পথটি কার্যত রুদ্ধ। এই পরিস্থিতির মোকাবিলা করতেই ভারত সরকার সরবরাহের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
বিকল্প উৎসের খোঁজে ৪০ দেশ (India Importing Oil from 40 Countries)
সরকারি এক সূত্রে দাবি করা হয়েছে, ভারতের ৬০ শতাংশ জ্বালানি তেল আমদানি করা হচ্ছে ঘুর পথে। আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, কোলোম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইকুয়েটরিয়াল গিনি, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইজরায়েল সহ মোট ৪০ টি দেশ থেকে ঘুর পথে আনা হচ্ছে জ্বালানি তেল ও সামগ্রী।
আরও পড়ুন-
Massive attack in Iran capital city Tehran: যুদ্ধের দশম দিনেও কাঁপছে ইরানের রাজধানী তেহরান!
India Bangladesh Diesel Supply : হরমুজ প্রণালীতে উত্তেজনা, জ্বালানি সঙ্কটের আশঙ্কা-বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত, পাঠাচ্ছে ডিজেল
কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস (India Importing Oil from 40 Countries)
যুদ্ধকালীন এই সঙ্কটের আবহে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের আশ্বাস, অন্যান্য দেশে জ্বালানি নিয়ে সঙ্কট তৈরী হলেও ভারতে সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
