Kolkata Weather Update 12 March
Bengal Liberty Desk, ১২ মার্চ, কলকাতা: বসন্তের মাঝপথে বঙ্গে আবহাওয়ার খামখেয়ালি রূপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে এই অকাল বর্ষণ বঙ্গে (Kolkata Weather Update 12 March)।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather Update 12 March)-
আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সারাদিন ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Update 12 March)-

আজ দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন (Kolkata Weather Update 12 March)-
West Bengal Weather 11 March: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা!
West Bengal Weather 10 March: বসন্তেই বর্ষার ছোঁয়া! আজ বিকেলেই ভিজতে পারে কলকাতা
উত্তরবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Update 12 March)-
উত্তরের জেলাগুলোতে আজ দুর্যোগের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। তবে আগামী রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Kolkata Weather Update 12 March)।
