IPL 2026 schedule
Bengal Liberty, কলকাতা ১৩ মার্চ ২০২৬ :
টি২০ বিশ্বকাপের ফাইনালের দিনেই আইপিএলের ডাকে কাঠি পরে গেছিলো ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল (IPL 2026 schedule)। ৭৪ ম্যাচের এই প্রতিযোগিতা এক লাফে বেড়ে ৮৪টি ম্যাচ পর্যন্ত করা হয়েছে তারিখ ঘোষণার পর থেকেই ক্রিকেট সমর্থকরা আইপিএল জ্বরে কাবু ছিলেন, এবার তা আরও একগুণ বেড়ে গেল।
বিসিসিআই থেকে সরাসরি প্রকাশ করা হলো আইপিএলের প্রথম ভাগের সূচিপত্র। প্রথম ম্যাচেই বড় চমক।

চার দিনে মহা দ্বৈরথ IPL 2026 schedule
মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম প্রতিযোগিতার অন্যতম বিধ্বংসী দল সানরাইজার্স হায়দরাবাদ।
একদিকে কিং কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, টিম ডেভিডরা; অন্যদিকে টি২০ র্যাঙ্কিংয়ের ১ ও ২ নম্বর ব্যাটার অভিষেক শর্মা ও ঈশান কিষাণ।
শাহরুখ খান বনাম আম্বানি:
আবার রবিবারেও জমজমাট ক্রিকেট অ্যাকশন। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স বনাম তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনিতেই হেড টু হেডে মুম্বাইয়ের ধারে কাছে নেই সুনীল নারিনরা। তার সঙ্গে চোট সমস্যায় জর্জরিত কেকেআর। এবারও দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক্য রাহানেকে।
সোমবার মুখোমুখি চেন্নাই সুপার কিং বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে। একদিকে আবার মাঠে খেলতে দেখা যাবে ক্যাপ্টেন কুল এম. এস. ধোনিকে। তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে প্রাক্তন রয়্যালস খেলোয়াড় ও টি২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য সিরিজ, “দ্য সেভিয়র” নামে পরিচিত সঞ্জু স্যামসনকে।
ইতিহাসের পাতায় আরআর বনাম সিএসকে :
অন্যদিকে রাজস্থান রয়্যালসে সিএসকে থেকে প্রত্যাবর্তন ঘটেছে স্যার রবীন্দ্র জাদেজার। সালটা ছিল ২০০৮—আইপিএলের প্রথম সিজন। রাজস্থান রয়্যালস থেকেই নিজের আইপিএল যাত্রা শুরু করেছিলেন জাদেজা। সেই বছর অস্ট্রেলিয়ান লেজেন্ড শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল আরআর। সেইবারের ফাইনালে সিএসকেকে হারিয়েই প্রথমবার শিরোপা জিতেছিল রাজস্থান। তবে তারপর আর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। অন্যদিকে ধোনির চেন্নাই পাঁচবার সেরার সেরা হয়েছে।
প্রথম ২০টি ম্যাচের সূচিপত্র প্রকাশ করা হয়েছে। এর পরে দ্বিতীয় ভাগের সূচিপত্রও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ভাগের ম্যাচ তালিকা।
আইপিএলের প্রথম ভাগের সূচিপত্র :
১. বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ — ২৮ মার্চ : বেঙ্গালুরু
২. কলকাতা বনাম মুম্বাই — ২৯ মার্চ : মুম্বাই
৩. রাজস্থান বনাম চেন্নাই — ৩০ মার্চ : গুয়াহাটি
৪. পাঞ্জাব বনাম গুজরাট — ৩১ মার্চ : মূলনপুর
৫. লখনউ বনাম দিল্লি — ১ এপ্রিল : লখনউ
৬. কলকাতা বনাম হায়দরাবাদ — ২ এপ্রিল : কলকাতা
৭. চেন্নাই বনাম পাঞ্জাব — ৩ এপ্রিল : চেন্নাই
৮. দিল্লি বনাম মুম্বাই — ৪ এপ্রিল : দিল্লি
৯. গুজরাট বনাম রাজস্থান — ৪ এপ্রিল : আহমেদাবাদ
১০. হায়দরাবাদ বনাম লখনউ — ৫ এপ্রিল : হায়দরাবাদ
১১. বেঙ্গালুরু বনাম চেন্নাই — ৫ এপ্রিল : বেঙ্গালুরু
১২. কলকাতা বনাম পাঞ্জাব — ৬ এপ্রিল : কলকাতা
১৩. মুম্বাই বনাম রাজস্থান — ৭ এপ্রিল : গুয়াহাটি
১৪. দিল্লি বনাম গুজরাট — ৮ এপ্রিল : দিল্লি
১৫. কলকাতা বনাম লখনউ — ৯ এপ্রিল : কলকাতা
১৬. বেঙ্গালুরু বনাম রাজস্থান — ১০ এপ্রিল : গুয়াহাটি
১৭. পাঞ্জাব বনাম হায়দরাবাদ — ১১ এপ্রিল : মূলনপুর
১৮. চেন্নাই বনাম দিল্লি — ১১ এপ্রিল : চেন্নাই
১৯. লখনউ বনাম গুজরাট ১২ এপ্রিল : লখনউ
২০. মুম্বাই বনাম বেঙ্গালুরু : ১২ এপ্রিল : মুম্বাই
আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব—ক্রিকেট কার্নিভাল। কাবু হবে গোটা বিশ্ব। কোহলি বনাম রোহিত, ধোনি বনাম জাদেজা—মুখোমুখি হবে ক্রিকেটের সবচেয়ে তাবড় তাবড় নামগুলো। এবার দেখার কার মাথায় ওঠে সেরার শিরোপা। বিধ্বংসী ও মারাত্মক ক্রিকেট অ্যাকশনের জন্য প্রস্তুত সব পক্ষ।
