Weather update
Weather update

Ajker Kolkata Weather Update: কালবৈশাখীর দাপটে উত্তাল হতে পারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস

Bengal Liberty Desk, ১৪ মার্চ, কলকাতা: বসন্তের মাঝপথে ফের অকাল বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শনিবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। সারাদিনই শহরে কখনও আংশিক আবার কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা  রয়েছে বলে জানানো হয়েছে (Ajker Kolkata Weather Update 14 March)।

কলকাতার আবহাওয়া (Ajker Kolkata Weather Update 14 March)-

Ajker Kolkata Weather Update 14 March
Ajker Kolkata Weather Update 14 March

আজ, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি বেশি। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী সোমবার ও মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Kolkata Weather Update 14 March)-

Ajker Kolkata Weather Update 14 March
Ajker Kolkata Weather Update 14 March

আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন (Ajker Kolkata Weather Update 14 March)-

Weather Update : বৃষ্টির বিরতি, বাড়বে ভ্যাপসা গরম! রবিবার থেকে ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত

Kolkata Weather Update: রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়-বৃষ্টির দাপট, বইতে পারে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Kolkata Weather Update 14 March)-

উত্তরের জেলাগুলোতে দুর্যোগের পরিমাণ বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার (৪০-৫০ কিমি/ঘণ্টা) জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury