West Bengal Two Phase Election
West Bengal Two Phase Election

West Bengal Two Phase Election: ২৯৪ আসনে দু’দফায় ভোট বঙ্গে, জানিয়ে দিল কমিশন, আপনার জেলায় কবে? জেনে নিন…

Bengal Liberty Desk, ১৫ মার্চ: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ, রবিবার বিকেলে নয়া দিল্লির ‘নির্বাচন সদন’ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করল কমিশনের ফুল বেঞ্চ (West Bengal Two Phase Election)।

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট (West Bengal Two Phase Election)-

West Bengal Two Phase Election
West Bengal Two Phase Election

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে, সোমবার। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে, সমগ্র উত্তরবঙ্গে ভোট হবে প্রথম দফায়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভোট হবে এদিন।

প্রথম দফায় ১৬ এবং দ্বিতীয় দফায় সাতটি জেলায় নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন কলকাতাকে দু’টি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় আটটি নির্বাচনী জেলার ভোট।

প্রথম দফায় ভোটগ্রহণ (West Bengal Two Phase Election)-

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি প্রথম দফায় জঙ্গলমহলেও নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে প্রথম দফায় নির্বাচন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও প্রথম দফায় ভোটগ্রহণ। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে ভোট রয়েছে।

আরও পড়ুন (West Bengal Two Phase Election)-

WB Assembly Election 2026 Dates: দু’দফায় ভোট বঙ্গে জানিয়ে দিল কমিশন, আজ থেকেই রাজ্যে জারি আদর্শ আচরণবিধি

WB political controversy: ভোটের আগে ‘ডিএ বোধোদয়’? মমতাকে কটাক্ষ শুভেন্দুর, সরব কর্মচারী সংগঠনও

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ (West Bengal Two Phase Election)-

দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল, বুধবার। ওই দিন কলকাতা-সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury