EC Transfers WB Police SP
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি তৃণমূল নেত্রী ২৫ থেকেই করতে শুরু করেছিলেন একথা অস্বীকার করার জায়গা নেই। তারই একটি প্রতিফলন ছিল নন্দিনী চক্রবর্তী। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেত্রী ঢেলে একটা একটা করে ঘুঁটি সাজাতে চেয়েছিলেন। আর তাই একাধিক বরিষ্ঠ আধিকারিকদের ডিঙিয়ে ‘আস্থাভাজন’ নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের দায়িত্ব দিয়েছিলেন। এবং নন্দিনী হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব। তবে মমতার আস্থাভাজন নন্দিনী তাঁর আস্থা রাখার আগেই বাধ সাঁধল নির্বাচন কমিশন। দায়িত্ব পাওয়ার আড়াই মাস যেতে না যেতেই মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। তার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তিনি (Nandini Chakraborty)।
ভোট ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি (Nandini Chakraborty)
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এই সময় নির্বাচন কমিশনের হাতে থাকে বিশেষ প্রশাসনিক ক্ষমতা। প্রয়োজনে রাজ্য সরকারের আমলা, আধিকারিক এমনকি শীর্ষ পুলিশকর্তাদেরও বদলির নির্দেশ দিতে পারে কমিশন। অতীতেও নির্বাচনের আগে বিভিন্ন পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার এমনকি স্বরাষ্ট্রসচিব পর্যায়ের আধিকারিকদের বদলির নজির রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সরাসরি মুখ্যসচিব পদে পরিবর্তনের ঘটনা কার্যত বিরল বলাই বাহুল্য।
প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, আস্থার জায়গা থেকে দায়িত্ব (Nandini Chakraborty)

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছিলেন নন্দিনী চক্রবর্তী। তিনিই ছিলেন রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। ২০২৫ সালের শেষ দিনে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে তাঁর নিয়োগের ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনীর অবসর নেওয়ার কথা ছিল ২০২৯ সালের জুন মাসে। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তাঁর মুখ্যসচিব থাকার সম্ভাবনা ছিল। এর আগে একাধিক বরিষ্ঠ আধিকারিক তথা অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান সচিবদের ডিঙিয়ে তাঁকে স্বরাষ্ট্রসচিব করা হয়েছিল। পরে একই ধারা বজায় রেখে তাঁকেই মুখ্যসচিব পদে বসানো হয়।
নন্দিনীর পরিবর্তে দুষ্মন্ত নতুন মুখ্যসচিব (Nandini Chakraborty)

নির্বাচন কমিশনের নির্দেশে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুশ্যন্ত নারিয়ালাকে। ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুশ্যন্ত এতদিন রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। এর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা এবং অতীতে সেচ দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন তিনি।
তবে এত কম সময়ের মধ্যে নন্দিনীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে কি এবার ফাঁপড়ে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুঁটি ঢেলে সাজিয়ে চালে ভুল হল কোনওভাবে?
আরও পড়ুন (Nandini Chakraborty)
EC Removes WB Chief Secretary: ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরাল কমিশন, কড়া নির্দেশে কাঁপছে নবান্ন!
WB Assembly Election 2026 Dates: দু’দফায় ভোট বঙ্গে জানিয়ে দিল কমিশন, আজ থেকেই রাজ্যে জারি আদর্শ আচরণবিধি
এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। মোট ২৯৪টি আসনের ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোটের নজির নেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়।
