WB Police Leadership Reshuffle
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: মধ্যরাতে যখন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের নোটিস জারি হল, তখনই খানিক স্পষ্ট হয়ে গিয়েছিল এটাই শেষ নয়, সবে শুরু। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে আরও বড় পরিবর্তন আসতে পারে বুঝতে পেরেছিলেন সকলেই। এবার সেই আশঙ্কাই সত্যি হল। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার বদল করা হল রাজ্যের শীর্ষ পুলিশ নেতৃত্বেও (WB Police Leadership Reshuffle)।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান ডিজি পীযূষ পাণ্ডের পরিবর্তে নতুন ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধনাথ গুপ্তাকে। একই সঙ্গে বড় পরিবর্তন হয়েছে কলকাতা পুলিশের শীর্ষ পদেও। কলকাতা পুলিশের কমিশনার পদে আর থাকছেন না সুপ্রতীম সরকার। তাঁর জায়গায় নতুন সিপি হিসেবে দায়িত্বে আসছেন অজয় নন্দ। শুধু এখানেই শেষ নয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদেও আনা হয়েছে পরিবর্তন। রাজ্যের নতুন এডিজি আইন-শৃঙ্খলা হিসেবে দায়িত্ব পাচ্ছেন অজয় রানাডে। এবং নটরাজন রমেশ বাবু ডিজি, কারেকশনাল সার্ভিসেস হিসেবে নিয়োগ করা হয়েছে (WB Police Leadership Reshuffle)।
আরও পড়ুন (WB Police Leadership Reshuffle)-
EC Removes WB Chief Secretary: ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরাল কমিশন, কড়া নির্দেশে কাঁপছে নবান্ন!
Nandini Chakraborty: ভোটের আগেই বড় ধাক্কা! আড়াই মাসেই বিদায় মমতার আস্থাভাজন প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী, কতটা ফাঁপরে তৃণমূল নেত্রী?
এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের নির্বাচনী প্রস্তুতি ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করার পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসনে এই বদল আনা হয়েছে বলেই কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে (WB Police Leadership Reshuffle)।
