Suvendu Adhikari Statement about TMC
Bengal Liberty, Kolkata:
মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের পর শীর্ষ পুলিশ কর্তাদের পরিবর্তন নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Statement about TMC) । একই সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কড়া মন্তব্য করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, নির্বাচনকে সামনে রেখে এতদিন যেসব যোগ্য আধিকারিককে ‘সাইডলাইন’ করে রাখা হয়েছিল, এবার তাদেরই কাজে লাগাবে নির্বাচন কমিশন।

প্রশাসনিক রদবদল নিয়ে আক্রমণ (Suvendu Adhikari Statement about TMC)
রাজ্যের প্রশাসনিক পরিবর্তন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী যেসব অফিসারদের এতদিন গুরুত্ব দেননি এবং নিজের ‘আস্থাভাজন’ সুযোগ দিয়েছিলেন যজ্ঞদের সরিয়ে রেখে এবার নির্বাচন কমিশন তাঁদেরই দায়িত্বে আনছে। তাঁর কথায়, “যোগ্য অফিসারদের কাজে লাগাবে নির্বাচন কমিশন। এতদিন যাদের সাইডলাইন করে রাখা হয়েছিল, এখন তারাই সামনে আসবেন”
মুখ্যমন্ত্রী চাপের মুখে পড়বেন কি না, সে প্রসঙ্গে তিনি বলেন, “ওনার মান-অভিমানের কথা আমি বলতে পারব না। তবে ওনার বসানো লোকদের নিয়ে নির্বাচন করা যায় না।” পাশাপাশি পুলিশ প্রশাসনের রদবদল নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। তাঁর মতে, শুধু বদলি করলেই হবে না, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানো উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, অবিলম্বে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বন্ধ করে দেওয়া প্রয়োজন।

ভোটার, ডিএ ও পেট্রোল নিয়ে কটাক্ষ (Suvendu Adhikari Statement about TMC)
৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের প্রসঙ্গেও বিরোধী দলনেতা বলেন, “আমরা চাই বৈধ ভোটাররা ভোটে অংশগ্রহণ করুন। দু’দফার ভোটে বৈধ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হোক। পুরো বিষয়টাই এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে।”
রাজ্য সরকারের বিভিন্ন ঘোষণাকেও কটাক্ষ করেন তিনি। পুরোহিতদের আর্থিক সহায়তা বৃদ্ধি প্রসঙ্গে তাঁর দাবি, ভোট ঘোষণার ঠিক আগে এই ধরনের ঘোষণা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তাঁর কথায়, “টাকা তো পাবেন না, ডিএ ও পাবেন না। নির্বাচন ঘোষণার পরে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। এখন এসব ঘোষণা টুইট হয়েই থেকে যাবে।”
Suvendu Adhikari: “মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করেছেন”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #BJP #mamatabanerjee #TMC #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal pic.twitter.com/g63jXiDxBf
— Bengal Liberty (@bengalliberty1) March 16, 2026
এছাড়া পেট্রোল-ডিজেলের দাম নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে প্রায় ১০ টাকা বেশি দামে পেট্রোল-ডিজেল বিক্রি হয়। তিনি বলেন, “যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, সেদিন বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লিতে যে দামে পেট্রোল পাওয়া যায়, পশ্চিমবঙ্গেও সেই দামেই মিলবে।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সভা-সমাবেশ প্রসঙ্গেও কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের লোকেদের পাঠানো হোক।” অর্থাৎ বলাই বাহুল্য, নির্বাচন যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক বাকযুদ্ধ। আর সেই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
