Arabul Islam Joins ISF
Bengal Liberty, Kolkata:
ভোটের মুখে ভাঙড়ের রাজনীতিতে(Arabul Islam in ISF) নতুন বিস্ফোরণ শাসক শিবিরে! শাসকদল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। ফুরফুরা শরিফ থেকে প্রকাশ্যে জানিয়ে দিলেন, তৃণমূল ছেড়ে তিনি নতুন রাজনৈতিক পথের সন্ধানে হাঁটছেন। তারপরই ভাঙড়ের হওয়ায় ভাসতে থাকে – ভাঙড়ের এই দাপুটে নেতার পরবর্তী গন্তব্য হতে পারে ISF। জল্পনার আগুনে ঘি ঢেলে ISF জানায়, আগামী কয়েকদিনের মধ্যে আরাবুলকে দলে যুক্ত করবেন নওশাদ সিদ্দিকী। শুধু তাই নয় সূত্রের খবর, শওকত মোল্লার দাপটে দলের আরও এক নেতা কোণঠাসা। তিনিও দলে থেকেই আরাবুলকে সাহায্য করবে বলেই জানা গেছে। কিন্তু দলের অন্দরে এই বিদ্বেষের কারণ কি শওকত?

শওকত মোল্লাকে ঘিরে ক্ষোভ, পাশে কাইজার (Arabul Islam in ISF)
ভাঙড়ের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা শওকত মোল্লাকে ঘিরে তৃণমূলের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের। শওকত মোল্লাকে ভাঙড়ে দলের দায়িত্ব দেওয়ার পর থেকেই এলাকায় অশান্তি বাড়ছে বলে অভিযোগ তুলছেন আরাবুল ইসলাম ও তৃণমূলের আর এক নেতা কাইজার আহমেদ।
তৃণমূল সূত্রে খবর, আসন্ন নির্বাচনে ভাঙড় আসন থেকে শওকত মোল্লাকে প্রার্থী করা হতে পারে। এই সম্ভাবনায় বেজায় ক্ষুব্ধ আরাবুল ও কাইজার। অভিযোগ, বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বকে বারবার জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এরপরই নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন তাঁরা। আইএসএফ সূত্রের দাবি, আরাবুলকে সামনে রেখে ভাঙড়ে শক্ত জমি তৈরি করার পরিকল্পনা করছে দল, আর কাইজার নেপথ্যে থেকে সেই প্রচেষ্টায় সাহায্য করবেন।

ভাঙড়ের পুরনো দাপুটে নেতা আরাবুল (Arabul Islam in ISF)
ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলামের নাম দীর্ঘদিনের পরিচিত। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাত্র ৩০ জন বিধায়কের মধ্যে একজন ছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন আরাবুল।
তবে ২০১১ সালের নির্বাচনে পরিস্থিতি বদলে যায়। তৃণমূলেরই বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেন দাঁড়িয়ে পড়ায় ভোটভাঙনের সুযোগ নিয়ে সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। তারপর ধীরে ধীরে দলের অন্দরে তাঁর গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত তৃণমূল তাঁকে বহিষ্কারও করে।
Suvendu Adhikari: “মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করেছেন”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #BJP #mamatabanerjee #TMC #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal pic.twitter.com/g63jXiDxBf
— Bengal Liberty (@bengalliberty1) March 16, 2026
তবু আরাবুলের দাবি, ভাঙড়ের মাটিতে তাঁর জনভিত্তি এখনও অটুট। তাঁর কথায়, “আমি ভাঙড়ের মানুষের জন্য রাজনীতি করি। আজও আমি রাস্তায় নামলে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়ান।” ফলে ভোটের আগে তাঁর সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদল যে ভাঙড়ের সমীকরণে নিঃসন্দেহে বড় প্রভাব ফেলবে, এবিষয়ে কোনো প্রশ্ন নেই।
