West Bengal Weather Today
West Bengal Weather Today

Kolkata Weather: বসন্ত বিদায়ের মুখে আবহাওয়ার রূদ্ররূপ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে বাংলা সঙ্গে কালবৈশাখীর দাপট

Bengal Liberty Desk, ১৮ মার্চ, কলকাতা: বসন্তের বিদায়বেলায় আবারও আবহাওয়ার বড়সড় ভোলবদল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ, বুধবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্যোগের তীব্রতা বেশি হতে পারে (Kolkata Weather 18 March)।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather 18 March)-

Kolkata Weather
Kolkata Weather

কলকাতায় আজ বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের মতে, আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল হতে পারে। ওই দিন বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ঝড়ের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে।

আরও পড়ুন (Kolkata Weather 18 March)-

Ajker Weather: শহরে কালবৈশাখীর তাণ্ডব! ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, রাজ্যের ৭ জেলায় আজও ঝড়-বৃষ্টির দাপট

Ajker Weather Update: সপ্তাহান্তে ভিজবে বাংলা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

উত্তরবঙ্গের আবহাওয়া (Kolkata Weather 18 March)-

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও একইরকম থাকবে আবহাওয়া। ওই দিনও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury