Bengal Weather
Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: বসন্তের অকাল বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বাংলার। পূর্বাভাস ছিল আগেই। সেই মতোই গতকাল, সোমবার সন্ধের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবের দেখা মেলে কলকাতায়। কয়েক মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে কার্যত বিপর্যস্ত শহর। ঝড়-বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৫ ডিগ্রি৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি।
কলকাতার আবহাওয়া (Ajker Weather 17 March)-
কলকাতায় আজ বিকেলের দিকে আকাশ মেঘলা হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Weather 17 March)-

আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলো হলো— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। বৃষ্টির সময় এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন (Ajker Weather 17 March)-
Ajker Weather Update: সপ্তাহান্তে ভিজবে বাংলা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
Ajker Kolkata Weather Update: কালবৈশাখীর দাপটে উত্তাল হতে পারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস
উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Weather 17 March)-
উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় পর্যটকদের সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে আগামী শুক্রবার ফের রাজ্যে নতুন করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের মতে, আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে আগামী শুক্রবার ফের রাজ্যে নতুন করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
