West Bengal election staff
Bengal Liberty , kolkata:
পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন পরিচালনার জন্য ২৫ লক্ষেরও বেশি কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন (West Bengal election staff)। মোট ১৭ কোটি ৪০ লক্ষের বেশি ভোটারের জন্য এই বিশাল কর্মীবাহিনী। গড়ে প্রতি ৭০ জন ভোটারের জন্য একজন কর্মী নিযুক্ত করেছে নির্বাচন কমিশন।

কারা রয়েছেন এই বিশাল বাহিনীর মধ্যে? West Bengal election staff
এই বাহিনীর মধ্যে রয়েছেন প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, সাড়ে ৮ লক্ষ নিরাপত্তারক্ষী, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার। পাশাপাশি গণনার জন্য অতিরিক্ত ১৫ হাজার মাইক্রো অবজার্ভার রাখা হয়েছে। বুথ স্তরে ভোটারদের সহায়তায় থাকছেন প্রায় ২ লক্ষ ১৮ হাজার বিএলও।

৮৩২ কেন্দ্রে ১,১১১ পর্যবেক্ষক
ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে ৮৩২টি বিধানসভা কেন্দ্রে মোট ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এঁদেরই কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে দেখা হচ্ছে।
পর্যবেক্ষকদের মধ্যে ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক রয়েছেন। ইতিমধ্যেই অধিকাংশ পর্যবেক্ষক নিজ নিজ কেন্দ্রে পৌঁছে কাজ শুরু করেছেন। নির্দিষ্ট সময়ে প্রার্থী বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ বা মতামত জানাতে পারবেন।
২ দফায় ভোট বঙ্গে, ৪ মে ফল
গত ১৫ মার্চ দিল্লিতে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরীর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে এ বার ২ দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। সব রাজ্যেই ফল প্রকাশ হবে ৪ মে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই বার্তাই পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই বিপুল কর্মীবাহিনীকে।
