Modi Bengal Election Plan
Bengal Liberty, Kolkata:
নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির(Modi Bengal Election Plan) সদর দপ্তরে আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সম্পন্ন হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে বাংলার নির্বাচনী রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েই আয়োজিত এই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যেই এখন থেকেই সংগঠন ও কৌশলগত প্রস্তুতি আরও জোরদার করতে চাইছে দল।দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে মূলত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বাংলায় দলকে আরও শক্তিশালী করতে বুথস্তর পর্যন্ত সংগঠন মজবুত করার উপর জোর দেন শীর্ষ নেতৃত্ব।
নির্বাচনী রণকৌশল(Modi Bengal Election Plan)
বৈঠকে আগামী নির্বাচনের জন্য একাধিক রণকৌশল নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর।
. বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
. প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচারের রূপরেখা এবং গ্রাসরুট লেভেলে জনসংযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
. নতুন ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি
. কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচার জোরদার করা
. সামাজিক মাধ্যমে প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়া

সাংগঠনিক জোর ও পরিকল্পনা (Modi Bengal Election Plan)
সূত্রের খবর, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘মাইক্রো-ম্যানেজমেন্ট’-এর ওপর। প্রতিটি বিধানসভা কেন্দ্রকে আলাদাভাবে বিশ্লেষণ করে শক্তি-দুর্বলতা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বুথ কমিটি সক্রিয় করা এবং গ্রাসরুট লেভেলে কর্মীদের প্রশিক্ষণ বাড়ানোর কথাও উঠে আসে এই বৈঠকে।
দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, গত কয়েক বছরে বাংলায় সংগঠনের যে বিস্তার ঘটেছে, তা আরও সুসংহত করার এখনই মূলসময়। সেই লক্ষ্যেই প্রত্যেক কর্মীকে দায়িত্বভিত্তিক কাজ ভাগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্য নেতাদের এখন থেকেই কোমর বেঁধে মাঠে নামতে হবে।

BJP Candidate list: বিজেপির প্রার্থী তালিকায় চমক | West Bengal Election | Bengal Liberty@BJP4Bengal #bjpwestbengal #WestBengalElection #election2026 #electionnews #BengalLiberty pic.twitter.com/70Cljc0T3H
— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
যুব ও মহিলা ভোটে ফোকাস (Modi Bengal Election Plan)
এই বৈঠকে যুব সমাজ ও মহিলা ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। শিক্ষা, কর্মসংস্থান এবং নারী সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি সামনে রেখে প্রচার চালানোর কৌশল নির্ধারণ করা হয়েছে। দলের মতে, এই দুই শ্রেণির ভোটারদের আস্থা অর্জন করতে পারলেই নির্বাচনে বড় সাফল্য আসতে পারে।
বাংলার রাজনৈতিক লড়াই যতই এগিয়ে আসছে, ততই তৎপরতা বাড়াচ্ছে গেরুয়া শিবিরে। সংগঠন শক্তিশালী করা থেকে শুরু করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ—সব ক্ষেত্রেই একাধিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দল। দিল্লির এই বৈঠক সেই প্রস্তুতিরই এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এবং এই তৎপরতা প্রমাণ করে যে, ২০২৬-এর লড়াইয়ে বাংলাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না পদ্ম শিবির।
আরও পড়ুন :
election security alert: আগামীকালের তালিকা প্রকাশের আগেই জরুরি বৈঠক হাইকোর্টের বিচারপতির
