Ram Navami Permission
Bengal Liberty, কলকাতা ২০ মার্চ ২০২৬ :
অবশেষে হাওড়ায় রাম নবমীর মিছিলে মিলল অনুমতি (Ram Navami Permission)। বিশ্ব হিন্দু পরিষদের মামলা দায়ের করার পর কলকাতা হাই কোর্ট মামলাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে।
অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কারও ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে, সেই বিষয়টি মাথায় রেখেই মিছিলের অনুমতি দিয়েছে হাই কোর্ট। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু শর্ত। আসুন এক নজরে দেখে নিই, রাম নবমীর মিছিলে কী কী শর্ত মানতে হবে।

কি কি শর্ত জারি করা হয়েছে Ram Navami Permission
* শোভাযাত্রায় কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না
* অংশগ্রহণকারীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, ৫০০ জনের বেশি নয়
* পুলিশের নজরদারিতেই মিছিল সম্পন্ন করতে হবে
* মিছিলের রুট নির্ধারিত থাকবে, তার বাইরে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি মিলবে না নির্ধারিত রুটের মধ্যেই মিছিল সম্পূর্ণ করতে হবে

প্রশাসনের ভূমিকা:
বেশ কয়েকটি রাম নবমীর মিছিলে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা চলেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেন পুলিশ প্রশাসন চাইছে উত্তেজনা ও ঝামেলা হোক যেই ইসু কে হাতিয়ার করে রাজনীতি করবে শাসক দল এই চিন্তাধারা খুব শীঘ্রই বদলানো জরুরি।
