Panihati Death News
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় চাঞ্চল্য ছড়াল এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে। রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান এক প্রৌঢ়। পরদিন অর্থাৎ আজ, রবিবার সকালে স্থানীয় নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Panihati Death News)।
কী ঘটেছে (Panihati Death News)?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ বক্সী (৫৯)। তিনি পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় একটি অনুষ্ঠানে রান্নার দায়িত্বে ছিলেন। রাত প্রায় ১২টার সময় খেলা দেখতে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা একটি নর্দমায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোলা পুলিশ স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ধোঁয়াশায় মৃত্যুর কারণ (Panihati Death News)
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসাবধানতাবশত নর্দমায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হতে পারে তাঁর। তবে অন্য কোনও কারণ বা অপরাধমূলক যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন (Panihati Death News)-
Panihati BJP Candidate: পানিহাটিতে প্রার্থী হচ্ছেন নির্যাতিতার মা? জানিয়ে দিলেন শুভেন্দু
Abhaya Parents in Elections: মেয়ের ন্যায়বিচারের লড়াই থেকে রাজনীতির ময়দান! পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হতে পারেন ‘অভয়ার মা’
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য সেই উত্তর এখন নির্ভর করছে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের উপর।
