ISF Candidate
ISF Candidate

ISF Candidate List: হুমায়ুনের দলের পর আজ ফুরফুরা শরীফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের, ভাঙড়ে আরাবুল গুঞ্জন, ক্যানিংয়ে নওশাদ?

Bengal Liberty Desk, ২৩ মার্চ, কলকাতা: আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে জোর তৎপরতা শুরু করেছে আইএসএফ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, সোমবার বেলা ১২টায় ফুরফুরা শরীফের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে (ISF Candidate List)।

ISF Candidate List
ISF Candidate List

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করেছেন, আইএসএফ ও লিবারেশনের সঙ্গে কথাবার্তা চলছে এবং কয়েকটি আসন নিয়ে এখনও আলোচনা বাকি। বামফ্রন্ট ও লিবারেশন মিলিয়ে ইতিমধ্যেই ২৩৪টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বাকি ৬০ আসনের মধ্যে আইএসএফ এবং লিবারেশন কতগুলি আসনে প্রার্থী দেবে, তার উপরে নির্ভর করবে বামফ্রন্টের মোট প্রার্থী কত হবে।

ডবল আসনে লড়াইয়ে হুমায়ুন কবীর (ISF Candidate List)

Humayun Kabir (ISF Candidate List)
Humayun Kabir (ISF Candidate List)

অপরদিকে, শেষ পর্যন্ত বাম বা আইএসএফ— কোনও শিবিরের সঙ্গেই জোট না হয়ে বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএমের হাত ধরে লড়াই করবে হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। হুমায়ুনের দলের প্রতীকে লড়বেন এমন ১৮২ জন প্রার্থীর নাম গতকাল, রবিবার ঘোষণা করার কথা থাকলেও এদিন মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় পার্টি অফিস থেকে মাত্র ১৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো হুমায়ুন কবীরও এবার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর পুরনো দুর্গ ভরতপুর ছেড়ে এবার মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে তাঁর দল।

আরাবুল ইসলামের দলবদলে দক্ষিণ ২৪ পরগনায় নতুন জল্পনা (ISF Candidate List)

ISF Candidate List
ISF Candidate List

এরই মধ্যে জল্পনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে সদ্য যুক্ত প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম। ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর এই লড়াইয়ে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে আছে প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তিনি আইএসএফে যোগ দিয়েছেন। ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে এই যোগদান রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে, ভাঙড়েই কি লড়বেন আরাবুল (ISF Candidate List)?

আরাবুল ইসলামের আইএসএফে যোগদানের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন, তিনি ২০২৬-এর নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? যদিও দল এখনও কিছু জানায়নি, রাজনৈতিক মহলের মতে ভাঙড়ই তাঁর সবচেয়ে সম্ভাব্য কেন্দ্র। কারণ, এটি তাঁর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি এবং বর্তমানে আইএসএফেরও অন্যতম শক্তিশালী এলাকা।

আরও পড়ুন-

Arabul Islam : ভাঙড়ে আরাবুল গুঞ্জন, আসন ঘোষণা আজই- আইএসএফ-বাম জোটে বাড়ছে উত্তাপ!

Seat sharing Left Front: বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগেই জল্পনায় নওশাদ সিদ্দিকী!

তবে বিকল্প হিসেবে ক্যানিং পূর্ব বা পশ্চিম আসনের কথাও উঠে আসছে, যেখানে তাঁর প্রভাব যথেষ্ট। অন্যদিকে, নওশাদ সিদ্দিকি নিজেও ভাঙড় কেন্দ্রের বর্তমান মুখ, ফলে একই আসনে দুই প্রভাবশালী নেতার অবস্থান নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এই পরিস্থিতিতে কাইজার আহমেদের নামও নতুন করে আলোচনায় উঠে এসেছে। যদিও তাঁর দলবদলের কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি, তবু ভাঙড়ের রাজনৈতিক ভবিষ্যৎ যে আরও উত্তপ্ত হতে চলেছে তা বলাই যায়।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury