Ram Navami procession routes
Bengal Liberty, Kolkata:
ভোটের উত্তাপের মাঝেই ধর্মীয় আবেগে ভাসছে শহর (Ram Navami procession routes)। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে কলকাতার একাধিক প্রান্তে পরপর মিছিলের আয়োজন ঘিরে সকাল থেকেই সতর্ক প্রশাসন। দিনের শুরুতে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততম রুটগুলিতে চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অফিসযাত্রী, পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলের জন্যই আজকের ট্রাফিক পরিস্থিতি বড় ফ্যাক্টর হতে চলেছে। সেই সঙ্গে, ভোটের আবহে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারিতে কলকাতা পুলিশ।

কখন কোথায় মিছিল Ram Navami procession routes
পুলিশ সূত্রে প্রাথমিক সূচি অনুযায়ী—
১.সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্তে ছোট-বড় মিছিল শুরু
২.দুপুর ১২টা নাগাদ: হেস্টিংস এলাকায় বড় মিছিল, আশপাশে যান চলাচলে প্রভাব
৩.দুপুর ২:৩০টা: বেহালা চৌরাস্তা ও বাগবাজার থেকে একযোগে মিছিল
৪.বিকেল ৪টা: বন্ডেল ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রা
এছাড়াও খিদিরপুর, রামলীলা ময়দান, বিটি রোডের চিড়িয়ামোড়-সহ একাধিক এলাকা থেকেও দিনভর মিছিল বের হওয়ার সম্ভাবনা রয়েছে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা
ভোটের আবহে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশ একাধিক স্তরে নিরাপত্তা জোরদার করেছে—
১.লালবাজারের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রুটে অতিরিক্ত বাহিনী মোতায়েন
২.প্রতিটি মিছিলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্ব
৩.ডেপুটি কমিশনার স্তরের অফিসারদের তত্ত্বাবধানে গোটা অপারেশন
৪.প্রতিটি শোভাযাত্রার আগে ও পরে আলাদা পুলিশ টিম নজরদারিতে থাকবে
৫.রুট অনুযায়ী রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে
সম্ভাব্য ট্রাফিক প্রভাব
১.হেস্টিংস, খিদিরপুর, বেহালা, বাগবাজার, বিটি রোড এলাকায় দুপুর থেকে যানজটের সম্ভাবনা প্রবল
২.বন্ডেল ব্রিজ সংলগ্ন রাস্তায় বিকেলের দিকে চাপ বাড়বে
৩.বড় মিছিলের সময় কিছু রাস্তায় সাময়িক ডাইভারশন বা নিয়ন্ত্রণ হতে পারে
পুলিশ সূত্রে খবর, এ বছর শহরে মোট ৬০-৭০টি রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আবহে এমনিতেই রাজনৈতিক কর্মসূচি চলছে, তার উপর এই ধর্মীয় শোভাযাত্রা সব মিলিয়ে কলকাতার ট্রাফিক ব্যবস্থার উপর বড় চাপ তৈরি হতে চলেছে।
সকালটা স্বস্তিদায়ক হলেও, দুপুরের পর থেকেই শহরের চেনা ছন্দ বদলে যেতে পারে। তাই আগে থেকেই পরিকল্পনা করে বেরোনোই হবে বুদ্ধিমানের কাজ।
