Mamata Banerjee
Bengal Liberty, ২৬ মার্চ :
প্রবল ঝড়বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জেরে বৃহস্পতিবার বিকেলে কার্যত লন্ডভন্ড হয়ে যায় কলকাতা বিমানবন্দর (Mamata Banerjee Flight Delayed) সংলগ্ন এলাকায়। এই পরিস্থিতিতে অন্ডাল থেকে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চার্টার্ড বিমানের (dassault falcon 2000) নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব হয় না। বিকেল ৪টে নাগাদ অবতরণের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার চেষ্টা করেও বিমানটিকে নামানো যায়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানানো হয়, আবহাওয়ার উন্নতি না হলে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। অপরদিকে ক্রমেই ফুরিয়ে এসেছিল জ্বালানি। সংকটাপন্ন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ মাঝ আকাশে চক্কর কাটার পর বিকেল ৫ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান (Mamata Banerjee Flight Delayed)।

জ্বালানি নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল ক্রমেই (Mamata Banerjee Flight Delayed)
দুপুর ৩টে ৩৯ মিনিটে উড্ডয়নের পর থেকেই বিমানটি কলকাতার আকাশে চক্কর কাটতে থাকে। মাঝে কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও ফের ঝড়ের দাপট বাড়ায় বিমানটি দক্ষিণ দিকে ঘুরে যায়। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় মাঝ আকাশে চক্কর কাটতে থাকার ফলে বিমানের জ্বালানিও প্রায় ফুরিয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়। দুশ্চিন্তা বাড়তে থাকে ক্রমেই। একাধিকবার অবতরনের চেষ্টার পর অবশেষে দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। পরবর্তীতে নিজস্ব গাড়িতে বিমানবন্দর থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

ঝড়ে একাধিক জেলায় তাণ্ডব (Mamata Banerjee Flight Delayed)
মুখ্যমন্ত্রীর বিমানবন্দরে নামার পর সাংবাদিক বৈঠকের জন্য প্রস্তুত করা মঞ্চও ঝড়ে ভেঙে যায়। এদিকে ব্যারাকপুর, দমদম, সল্টলেক-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় প্রবল ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর মিলেছে।
Mamata Banerjee: মাঝ আকাশে আধ ঘণ্টা!, প্রকৃতির তাণ্ডবে আটকে মুখ্যমন্ত্রীর বিমান | Bengal Liberty #MamataBanerjee #flight #MamataBanerjeeNews #helicopter #BengalLiberty pic.twitter.com/TWTFZ5ORg8
— Bengal Liberty (@bengalliberty1) March 26, 2026
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
