Lockdown
Bengal Liberty, ২৬ মার্চ:
আবার লকডাউন? জল্পনা তৈরি হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার সরাসরি লকডাউন প্রসঙ্গে উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Lockdown)। আজ, বৃহস্পতিবার আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি পাণ্ডবেশ্বরে সভা করেন। পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো সম্ভাব্য লকডাউন নিয়ে জল্পনাকে উস্কে দিয়ে বলেন, “লকডাউন করবে কি না ভাবছে। জানি না। করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবে… জেনে রাখুন, কোভিডের সময়ও লকডাউন ছিল। আমরা ২১ সালে যদি কোভিডের মধ্যে লড়াই করতে পারি, তাহলে যে কোনও পরিস্থিতির মধ্যে লড়াই করার জন্য রাজি রয়েছি।” (Lockdown)

আর কী বললেন তৃণমূল নেত্রী? (Lockdown)
লকডাউন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে তেল-গ্যাস সঙ্কটের আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক আক্রমণে কৌরব-পাণ্ডবের তুলনা টেনে বিজেপিকে কৌরব এবং তৃণমূলকে পাণ্ডব বলে কটাক্ষ করেন। এ দিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব। বিজেপি কৌরব।’ উন্নয়নের খতিয়ান তুলে ধরে আসানসোলকে জেলা ঘোষণা, সুপার স্পেশালিটি হাসপাতাল, নজরুল বিশ্ববিদ্যালয় ও অন্ডাল বিমানবন্দরের কথা উল্লেখ করেন তিনি।

ভোটার তালিকা, এনআরসি সহ একাধিক বিষয়ে বক্তব্য (Lockdown)
বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মমতা দাবি করেন, লক্ষ লক্ষ মানুষের নাম পরিকল্পিতভাবে বাদ বা ঝুলিয়ে রাখা হয়েছে। নাম বাদ যাওয়া এবং ভোটারদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, দল বিনামূল্যে আইনজীবীর ব্যবস্থাও করবে।
West Bengal Election 2026: জ্ঞানেশ কুমার ও বিজেপিকে একযোগে আক্রমণ মমতার।@bengalliberty @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal #bengalliberty #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #mamatabanerjee #tmcwestbengal #suvenduadhikari pic.twitter.com/c3fkpwdDmY
— Bengal Liberty (@bengalliberty1) March 25, 2026
পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজীবন চালু থাকবে বলে ঘোষণা করেন তিনি এবং ‘দুয়ারে স্বাস্থ্য’ সহ অন্যান্য পরিষেবা প্রসঙ্গে আশ্বাস বাণী আরও দীর্ঘ করেন। এনআরসি প্রসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূল থাকলে রাজ্যে এনআরসি কার্যকর হতে দেওয়া হবে না। তারপরই তিনি বলেন, মানুষের অধিকার রক্ষাই তাঁদের মূল লক্ষ্য।
