Modi Salman Phone Call
Modi Salman Phone Call

Modi Salman Phone Call : মোদি সলমন ফোনালাপ, আলোচনা হল একাধিক গুরুত্বপূর্ন বিষয়ে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগ, জ্বালানি নিরাপত্তায় জোর

Bengal Liberty, ২৮ মার্চ : 

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন সৌদি আরবের যুবরাজ (Modi Salman Phone Call)। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং মোদি। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলোকে নিশানা করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ইরাক সহ একাধিক দেশের জ্বালানি পরিকাঠামোও এই হামলার বাইরে থাকছে না। মোদি জানিয়েছেন, সলমনের (Modi Salman Phone Call) সঙ্গে আলোচনার সময় তিনি এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছেন।

Modi Salman Phone Call
Modi Salman Phone Call

জ্বালানি সরবরাহ ও নৌপথ সচল রাখার বার্তা (Modi Salman Phone Call)

যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের আমদানি করা তেল ও গ্যাসের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পশ্চিম এশিয়া থেকে আসে। ফোনালাপের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নৌপরিবহণের পথ খোলা ও সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি, সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের কল্যাণে সে দেশের সরকারের সহযোগিতার জন্য যুবরাজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা দু’জনেই নৌপরিবহণের পথগুলি চালু রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি”। প্রধানমন্ত্রী লেখেন, “সৌদিতে বসবাসরত ভারতীয়দের জন্য সে দেশের সরকার সাহায্য করছে।” এ জন্য সৌদির প্রধানমন্ত্রী তথা যুবরাজকে ধন্যবাদজ্ঞাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Modi Salman Phone Call
Modi Salman Phone Call

ভারতীয়দের নিরাপত্তা বিষয়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি (Modi Salman PhoneCall)

ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ওই অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে তেহরানের অবরোধের ফলে তেল ও গ্যাস পরিবহণ ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এই প্রেক্ষাপটে পশ্চিম এশিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন মোদি। এমনকি, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন তিনি, এমনটাই জানা গেছে।

আরও পড়ুন :

TMC chargesheet : চার্জশিটের জবাব চার্জশিটে, অমিত শাহের পাল্টা জবাব দিতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি শাসকদলের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury