artist forum FIR
Bengal Liberty, ৪ এপ্রিল ২০২৬ :
গত ২৯ মার্চ, রবিবার “ভোলে বাবা পার করেগা” সিরিয়ালের শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় দক্ষ অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের artist forum FIR। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই প্রতিভাবান শিল্পী। ঘটনাটি ঘটেছে ওডিশার তালসারিতে। জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টলিউড ইন্ডাস্ট্রি। ‘Justice for Rahul’ স্লোগান ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শিল্পী মহলে।

রাহুলের ওপর দায় artist forum FIR
ঘটনার পর থেকেই উঠে আসতে থাকে একাধিক গুরুতর অভিযোগ। জানা যায়, সংশ্লিষ্ট শুটিংয়ের জন্য নাকি প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এমনকি অভিযোগ ওঠে, রাহুলের উপরেই পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছিল। লীনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। এই ঘটনার পর প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন – “রাহুল একজন পারফেকশনিস্ট অভিনেতা। ড্রোন শট তিনিই চেয়েছিলেন।” এই বক্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকের অভিযোগ, যিনি আর বেঁচে নেই, তাঁর উপরেই দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদে সরব টলিউড artist forum FIR
ঘটনাকে কেন্দ্র করে টলিউডের একাধিক শিল্পী সরব হয়েছেন। রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক সেন —অনেকেই প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এই ঘটনার তদন্ত নিয়ে। তাঁদের বক্তব্য, এই মৃত্যু শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা জরুরি।
এফআইআর দায়েরের পথে আর্টিস্ট ফোরাম
তবে এবার ঘটনায় এল নতুন মোড়। সূত্রের খবর, আর্টিস্ট ফোরাম প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করতে চলেছে, যাতে এই ঘটনার দোষীরা উপযুক্ত শাস্তি পায়—এটাই ফোরামের সদস্যদের দাবি।
‘Justice for Rahul’—মিছিলে নামার প্রস্তুতি
এছাড়াও, টলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা “জাস্টিস ফর রাহুল ” স্লোগান তুলে টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল করার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, এই মিছিলে টলিপাড়ার একাধিক বিশিষ্ট মুখ অংশ নেবেন, এবং সাধারণ মানুষেরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাহুল ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও জনপ্রিয় মুখ।
প্রশ্নের মুখে গোটা ইন্ডাস্ট্রি
একদিকে টলিউড ইন্ডাস্ট্রি, অন্যদিকে আর্টিস্ট ফোরাম—সব পক্ষ একসঙ্গে রাহুলের ন্যায়বিচারের দাবিতে সরব হচ্ছে। রাহুলের অকাল মৃত্যুর জন্য যারা দায়ী, তারা কি কঠোর শাস্তি পাবে, নাকি অভায়ার ঘটনার মতো এই ঘটনার কোনো নিস্পত্তি হবে না সেদিকেই নজর থাকবে সবার।
একজন শিল্পীর অকাল মৃত্যু শুধু একটি পরিবার নয়, নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। এখন সবার একটাই দাবি—“Justice for Rahul”
