INS Aridhaman induction
Bengal liberty desk, kolkata :
২০২৪ সালের পর ভারতীয় নৌসেনার অস্রভাণ্ডারে যুক্ত হল নতুন শক্তি! শুক্রবার বিশাখাপত্তনমে নৌসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে নৌ সেনায় সামিল হল তৃতীয় পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবো জাহাজ ‘ আই এন এস অরিদমন ‘INS Aridhaman induction

ভারতীয় নৌসেনার অস্রভাণ্ডারে নতুন সম্ভার ‘ আই এন এস অরি দমন ‘ :
সংস্কৃত শব্দ ‘ অরিদমন ‘ এর অর্থ হল শত্রু বিনাশ কারী। শুক্রবার এই ডুবোজাহাজটির ‘কমিশনিং’ বা আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণ সম্পন্ন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও, সমাজ মাধ্যমে এই নিয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্টে লেখেন, এটি শব্দ নয়, এটি শক্তি— অরিদমন!” যদিও এই গোপনীয় ও কৌশলগত অন্তর্ভুক্তি নিয়ে প্রথাগতভাবে কোনও বিস্তারিত বিবৃতি জারি করা হয়নি বলে জানিয়েছে নৌ সেনা।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম পরমাণু অস্রবাহী ডুবো জাহাজ ‘ আই এন এস অরিহন্ত ‘ পেয়েছিল ভারতীয় নৌ সেনা। এরপরে ২০২৪ সালে নতুন সংযোজন হিসাবে অন্তর্ভূক্ত হয়েছিল ‘ আই এন এস অরিঘাত। তাই এবার আরও শক্তি বাড়িয়ে জল পথে নতুন রূপে সংযোজিত হল ‘ আই এন এস অরি দমন ‘। যেটি মূলত ‘ এস – ৪ ‘ নামেও পরিচিত।
দ্বিগুণ বিধ্বংসী ক্ষমতা ‘ অরি দমনের ‘
৭০০০ টনের এই বিশালাকায় ডুবোজাহাজটি আগের দুটি ডুবোজাহাজ (অরিহন্ত ও অরিঘাত)-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এটি মূলত নির্মিত হয়েছে ‘ প্রজেক্ট ৭৫ (১) ‘ কর্মসূচিতে। একসঙ্গে আটটি কে – ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই ডুবো জাহাজ।নৌসেনা সূত্রে খবর, আগামী দিনে ‘প্রজেক্ট ৭৬’ অনুযায়ী আরও ১২টি অত্যাধুনিক ডুবোজাহাজ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক প্রতিরক্ষা ও কৌশলগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে।
