NASA Artemis 2 mission
Bengal Liberty, ৪ এপ্রিল ২০২৬ :
পৃথিবীর নতুন রূপে তোলপাড় বিশ্ব। এই জগতের বাইরেও আরেক জগতে লুকিয়ে আছে বহু রহস্য—তারই মধ্যে সামনে এলো এক বিস্ময়কর ছবি। NASA Artemis 2 mission
নাসার মহাকাশচারীরা চাঁদের উদ্দেশ্যে যাত্রা করার সময় এক অতুলনীয় দৃশ্যের সাক্ষী হন, যা বিশ্লেষকদের চমকে দিয়েছে। সম্প্রতি নাসার মহাকাশচারীরা পৃথিবীর উপরে এক নীল-সবুজ আলো দেখতে পেয়েছেন, যা পৃথিবীর অনেকটা অংশ যেন চাদরের মতো ঢেকে রেখেছিল।

নতুন অভিযানের খোঁজ? NASA Artemis 2 mission
মানব ইতিহাসের অন্যতম উচ্চাভিলাষী চন্দ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ‘আর্টেমিস-২’ মিশন চালাচ্ছে। এরপরই নাসা কিছু ছবি প্রকাশ করে। মায়াবী এই দৃশ্যগুলো ওরিয়ন মহাকাশযানের ভেতর থেকে তুলেছেন বর্তমানে চাঁদের পথে থাকা চার নভোচারী।
নীল – সবুজে নয়া রহস্য :
এই ছবিতে দেখা যাচ্ছে, পৃথিবীর অনেকটা অংশ এক রহস্যময় নীল-সবুজ আলোর আভায় ঢাকা, যা বায়ুমণ্ডল জুড়ে রোমাঞ্চ সৃষ্টি করেছে। বিজ্ঞানীদের মতে, এমন দৃশ্য খুবই বিরল এবং রহস্যের জন্ম দিচ্ছে। আগামী দিনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। এই রহস্যময় আলোকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনাও প্রবল।
গত ৩ এপ্রিল এই ছবি প্রকাশ্যে আসতেই চারিদিকে আলোচনা শুরু হয়ে যায়। নীল-সবুজ আলোর মধ্যেও এক উজ্জ্বল রূপ প্রকাশ পাচ্ছে। আগামী দিনে এই আলো কোন রূপে ধরা দেবে, তা নিয়েই চলছে বিস্তর জল্পনা।
